খেলা
বার্সার সঙ্গে বিচ্ছেদ

‘কষ্ট’ পেয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২১ বছরে সর্ম্পক। ক্যারিয়ারে অর্ধেকের বেশি সময়টা দিয়েছেন এখানে। কিন্তু হঠাৎ বিচ্ছেদ! আসলে বিষয়টা যন্ত্রণার। এই মুহূর্তে প্রশ্নটার উত্তর সবচেয়ে ভালো হয়তো দিতে পারবেন লিওনেল মেসি।

বার্সেলোনার সঙ্গে তার সম্পর্কটা তো আর এক-দুই দিনের না। দুই দশকেরও বেশি সময় কাটিয়েছেন ক্লাবটিতে। কেবল সময় কাটানোর ব্যাপারই না, শৈশব থেকে এখানেই বেড়ে উঠেছেন আর্জেন্টাইন তারকা।

অবশেষে সেই সম্পর্কের ইতি টানতে হচ্ছে। যদিও মেসি চেয়েছিলেন ক্লাবটি থাকতে। কিন্তু অর্থনৈতিক কাঠামোর কারণে তাকে রাখতে পারছে না বার্সা। এই মুহূর্তে তাই অনেকেরই জানতে ইচ্ছে করছে প্রিয় ক্লাব ছাড়তে হবে, এটি নিশ্চিত হওয়ার পর মেসি কেমন আছেন?

ক্রীড়া ভিত্তিক সংবাদ মাধ্যম স্পোর্ত তার ঘনিষ্ঠজনদের সূত্রে জানাচ্ছে, ভালো নেই তিনি। শুরুতে বিস্মিৎ হয়েছিলেন মেসি। ক্লাবের সঙ্গে এতদিন আলোচনার পর এভাবে সব ভেস্তে যাওয়ায় হতাশ তিনি। আগের দিনই আইবিজা থেকে ছুটি কাটিয়ে ফিরেছিলেন। মেসি প্রস্তুত ছিলেন নতুন চুক্তি স্বাক্ষর করতেও।

এবার ক্লাব ছাড়ার জন্য মানসিকভাবেও প্রস্তুত ছিলেন না তিনি। তাই আর বার্সেলোনার জার্সি পরতে পারবেন না, এমন খবরে ভীষণ কষ্ট পেয়েছেন আর্জেন্টাইন তারকা। এখন দেখার বিষয় অন্য ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে কীভাবে আলোচনা এগিয়ে নেন তিনি। সেটা সময়ে বলে দিবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা