খেলা

ইংল্যান্ডের ইউরো অভিযান শুরু

ক্রীড়া ডেস্ক : জয় দিয়ে ইউরো অভিযান শুরু করেছে ইংল্যান্ড। রোববার (১৩ জুন) ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে জয়ের দেখা পায় দলটি।

খেলায় প্রথম থেকেই পাল্টা লড়াই জারি রেখেছিল ক্রোয়েশিয়া। মাঝ মাঠে দলের অধিনায়ক লুকা মদ্রিচ, কোভাচিচরা মাঝেমধ্যেই কেন-স্টার্লিংদের রক্ষণকে বিব্রত করছিলেন। ম্যাচের একমাত্র গোলটি হয় দ্বিতীয়ার্ধে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে গ্যারেথ সাউথগেটের দল। আর তার ফলও মেলে হাতেনাতে। ৫৭ মিনিটে দলের হয়ে দুর্দান্ত গোলটি করেন স্টার্লিং।

ম্যাচের অন্তিম মুহূর্ত এবং অতিরিক্ত সময়ে গোলশোধের মরিয়া চেষ্টা করতে থাকেন ক্রোয়েশিয়ার ফুটবলাররা। কিন্তু ইংল্যান্ড রক্ষণের সামনে এসে তাদের সমস্ত আক্রমণ নষ্ট হয়ে যায়।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা