খেলা

চমক দিয়ে আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকা শুরুর দুই দিন আগে চূড়ান্ত দল ঘোষণা করলো আর্জেন্টিনা। ২৮ জনের মধ্যে জায়গা করে নিতে পারেননি এক সপ্তাহ আগে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের একাদশে খেলা লুকাস ওকাম্পোস। সেভিয়া উইঙ্গারকে সরিয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ইনজুরিতে মাঠের বাইরে থাকা লুকাস আলারিওকে।

প্রাথমিক দল থেকে ওকাম্পোস ছাড়া আরও তিন জন বাদ পড়েছেন। হুয়ান ফয়েথ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও হোসে পালোমিনো ঠাঁই পাননি কোপার দলে। তবে বাদ পড়াদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ‍ওকাম্পোসকে নিয়ে। চিলির বিপক্ষে ১-১ গোলের ড্রর ম্যাচেও ছিলেন ২৬ বছর বয়সী উইঙ্গার।

আসন্ন কোপায় আক্রমণভাগের দায়িত্বে থাকবেন লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, জোয়াকুইন কোরেয়া, সার্জিও আগুয়েরো ও আলারিও।

আলারিও চোট থেকে সেরে না উঠলে শেষ মুহূর্তে ডাক পেতে পারেন রিভার প্লেটের হুলিয়ান আলভারেজ।

এদিকে চার গোলকিপারকেই রেখে দিয়েছেন লিওনেল স্কালোনি। নিয়মিত গোলকিপার ফ্রাঙ্কো আরমানি করোনাভাইরাসে আক্রান্ত হলেও জায়গা ধরে রেখেছেন।

আগামী সোমবার চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন।

চূড়ান্ত দল:

গোলকিপার- ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেজ, অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো;

ডিফেন্ডার- গনসালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, জার্মান পেজ্জেলা, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো;

মিডফিল্ডার- মার্কোস আকুনা, রোদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি ল চেলসো, এক্সেকুয়েল পালাসিওস, গুইদো রোদ্রিগেজ, নিকোলাস ডোমিঙ্গুয়েজ, আলেহান্দ্রো গোমেজ;

ফরোয়ার্ড- লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গনসালেজ, সার্জিও আগুয়েরো, আনহেল কোরেয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, জোয়াকুইন কোরেয়া, লুকাস আলারিও।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা