খেলা

ফুটবলাররা আসছে বেতনের আওতায়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ফুটবল দলের সদস্যদের বেতনের আওতায় আনার কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এদিকে, চলমান বিশ্বকাপ বাছাইয়ে মোটেই সুবিধা করতে পারছে না বাংলাদেশ দল। এ নিয়ে হচ্ছে নানা আলোচনা।

জাতীয় দলে কীভাবে উন্নতি করা যায়, কেন এত অবনতি; সে বিষয়ে নানা কথা বলছেন সংশ্লিষ্টরা। তবে, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সবকিছুর আগে ফুটবলারদের উন্নতি চান। অর্থ্যাৎ তিনি ফুটবলারদের বেতন দিতে চান।

বৃহস্পতিবার (১০ জুন) বেতনের বিষয়টি ফুটবলারদের জানিয়েও দিয়েছেন তিনি। এদিন বাফুফে ভবনে করোনা ও চোটের কারণে কাতার সফরে যেতে না পারা জাতীয় দলের ৫ ফুটবলারকে ডাকেন সালাউদ্দিন। তাদের সঙ্গে তিনি নানা বিষয়ে কথা বলেন।

কাতারে যেতে না পারা ফুটবলাররা হলেন- আবাহনীর ডিফেন্ডার টুটুল হোসেন, ফরোয়ার্ড সাদ উদ্দিন, বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, ফরোয়ার্ড মাহবুবুর রহমান এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলরক্ষক আশরাফুল ইসলাম।

খেলোয়াড়দের সঙ্গে আলোচনার সময় বাফুফে সভাপতি তাদের বলেছেন, ৩০ জন ফুটবলারকে ৩ গ্রেডের আওতায় এনে বেতন দেওয়ার পরিকল্পনা করেছে বাফুফ।

সালাউদ্দিন বলেছেন, জাতীয় দলে খেলার আগ্রহ তৈরি করতেই এ চিন্তা। শুনেছি খেলোয়াড়েরা পা বাঁচিয়ে খেলেন। জানি না সত্য নাকি মিথ্যা। এ জন্য চিন্তা করলাম এটা করলে হয়তো ভালো হবে।

তবে অন্য কোন দেশের ফুটবলাররা জাতীয় দলে খেলার জন্য বেতন পান না। বাংলাদেশে কেন এ চিন্তা করছে? এ বিষয়ে বাফুফে সভাপতি বলেন, অন্য দেশের খেলোয়াড়েরা অনেক টাকা পান। আমাদের খেলোয়াড়রা কম পান। তা ছাড়া ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে চায় না। আমরা তাই সময়মতো ফুটবলারদের পাই না। এসব সমস্যা এড়াতেই নতুন এই ভাবনা।

খেলোয়াড়রা বাফুফে থেকে বেতনের কথা শুনে স্বাভাবিকভাবেই খুশি। সভাপতির সঙ্গে আলোচনা শেষে গোলরক্ষক আশরাফুল ইসলাম বলেন, জাতীয় দল নিয়ে সভাপতি তাঁর কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন। সবচেয়ে বড় বিষয় হলো, ৩০ জন খেলোয়াড় নিয়ে একটা পুল করা হবে। এঁদের মাসিক বেতনের আওতায় নিয়ে আসবে বাফুফে। এতে খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো হবে। জাতীয় দলে যারা নতুন আসবে তারা উৎসাহ পাবে। সভাপতি বলেছেন, জাতীয় দলের খেলোয়াড়েরা ভালো খেললে তাদের জন্য এই পদ্ধতিটা এগিয়ে নিতে সুবিধা হবে।’ৎ

জাতীয় দলের ফরোয়ার্ড সাদ উদ্দিন বলেন, খেলোয়াড়দের বেতনের আওতায় আনলে সবাই চাইবে ওপরের গ্রেডে যেতে। কারণ, খারাপ খেললে নিচের গ্রেডে নেমে যেতে হবে। এই সিদ্ধান্ত জাতীয় দলের জন্য সুফল বয়ে আনবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা