খেলা

ইসরায়েলকে উড়িয়ে পর্তুগালের বড় জয়

ক্রীড়া ডেস্ক : ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল পর্তুগাল। এর পরের ম্যাচেই ইসরায়েলকে উড়িয়ে ৪-০ গোলের বড় জয় পেয়েছে দেশটি। এতে ইউরো কাপের মূল আসর শুরুর আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

বুধবার (৯ জুন) রাতে নিজেদের ঘরের মাঠের ম্যাচটিতে ইসরায়েলিদের পাত্তাই দেয়নি পর্তুগাল। পুরো ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করে খেলেছে তারা। দলের জয়ে জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস। এ ছাড়া অন্য দুই গোল এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও হোয়াও ক্যানসেলোর মাধ্যমে।

লিসবনের এস্তাদিও জোসে আল্ভালাদে স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে পর্তুগাল গোলের উদ্দেশে শট নেয় ১৯টি, এর ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইসরায়েল তাদের নেয়া ৪ শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে কেবল একটি। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বলের দখলও নিজেদের কাছে রেখেছিল পর্তুগিজরা।

তবে ম্যাচের প্রথমার্ধে গোলের তালা ভাঙতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকদের। ডানদিক থেকে আসা ক্যানসেলোর পাস থেকে প্রথম গোল করেন ব্রুনো। এক মিনিট পর ব্রুনোর এসিস্ট থেকে ছয় গজ বক্সের কোণায় দাঁড়িয়ে বাম পায়ের শটে দ্বিতীয় গোল করেন রোনালদো।

এর সুবাদে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যাব বেড়ে হলো ১০৪টি। আরও আগে থেকেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। আর মাত্র ৬টি গোল হলে ইরানের আলি দাইয়ের গড়া ১০৯ গোলের রেকর্ড ভেঙে নিজের নামে করে নিতে পারবেন পর্তুগিজ সুপারস্টার।

দ্বিতীয়ার্ধে ফিরেও গোলের জন্য আরও ৪১ মিনিট খেলতে হয়েছে পর্তুগালকে। ম্যাচের ৮৬ মিনিটের সময় স্কোরশিটে নাম তোলেন প্রথম গোলে এসিস্ট করা ক্যানসেলো। আর অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে হালিপূরণ করেন ব্রুনো ফার্নান্দেস।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা