খেলা

ব্রাজিলের আদালতে আটকে যাচ্ছে কোপা!

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের কারণে ২০২০ সালের কোপা আমেরিকা টুর্নামেন্ট ২০২১ সালে গড়ায়। আগামী ১৩ জুন টুর্নামেন্ট শুরু করার ঘোষণা দেয় আয়োজকরা। সূচি অনুযায়ী খেলার আর মাত্র কয়েকদিন বাকি। তবুও অনিশ্চয়তা কাটছেই না।

মানে গারিঞ্চা স্টেডিয়ামে ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট শুরু হবে কিনা নিশ্চিত নয়।
ভেন্যু দেশ পাল্টিয়েও ব্রাজিলে অনুষ্ঠিত হওয়ার কথা জানায় আয়োজকরা। খেলতে রাজিও হয় ব্রাজিল। কিন্তু করোনাকালে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। আদালতের সিদ্ধান্তে আটকে যেতেও পারে কোপা আমেরিকা।

এবারের কোপার আয়োজক ছিল শুরুতে আর্জেন্টিনা ও কলম্বিয়া। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় বাদ যায় কলম্বিয়া। এরপর করোনার কারণে আর্জেন্টিনা থেকে আয়োজন সরিয়ে নেয়া হয় টুর্নামেন্ট। নতুন আয়োজক হয় ব্রাজিল। সেখানেও জটিলতা কাটেনি। শুরুতে বলা হয়, করোনা শঙ্কায় ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়েরা অংশ নেবেন না। পরে বিবৃতি দিয়ে ব্রাজিলের খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে জানায়।

কিন্তু লাতিন আমেরিকার ১০ দলের এই শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট নিয়ে আপত্তি তুলছে ব্রাজিলের সর্বোচ্চ আদালত। অতিমারিতে দেশটিতে মৃত্যুর সংখ্যা প্রায় পাঁচ লাখ। এর মধ্যে কোপার খেলা হওয়ার কথা দেশটির চারটি শহরে। করোনায় বিপর্যস্ত ব্রাজিলে যেন এই আসর না হয়, সে ব্যাপারে একমত আদালত।

গণমাধ্যমে প্রধান বিচারপতি লুইস ফাক্স জানান, তিনি অনলাইনে ১১ সদস্যের আদালত বসিয়ে এ বিষয়ে শুনানির আয়োজন করেন। এ বিষয় আদালতে উপস্থাপন করেছে ব্রাজিলের জাতীয় মেটালওয়ার্কার্স ইউনিয়ন, কংগ্রেসের বিরোধীদলীয় সদস্য হুলিও দেলগাদো এবং তার দল ব্রাজিলিয়ান সোশ্যালিস্ট পার্টি (পিএসবি)।

ইউনিয়ন বলছে, কোপা আমেরিকা আয়োজনে ‘কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি বাড়বে।’

তবে হাল ছাড়ছে না আয়োজকরা। প্রতি ৪৮ ঘণ্টায় প্রতিটি দলকে বাধ্যতামূলক কোভিড পরীক্ষা করাবে তারা। ভাড়া করা বিমানে দলগুলোকে ম্যাচের নেয়া হবে ভেন্যুতে। তারপরও দুই একদিনের মধ্যেই কঠিন সিদ্ধান্ত জানাবে আদালত।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা