খেলা

ঢাকা প্রিমিয়ার লীগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টির কারণে ঢাকা প্রিমিয়ার লীগের পঞ্চম রাউন্ডে খেলা বন্ধ রয়েছে। মঙ্গলবার (৮ জুন) সূচিতে সকালে ছিল ৩টি ম্যাচ। মিরপুরে একটি, সাভারে দু’টি। তিন ম্যাচই বৃষ্টিতে থমকে যায়। খেলা না থাকায় ড্রেসিংরুমে অলস সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। মিরপুরে মুখোমুখি হওয়ার কথা লিজেন্ডস অব রূপগঞ্জ ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের। এছাড়া বিকেএসপির দুই মাঠে খেলার কথা প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব।

দুপুর দেড়টায় তিন মাঠে আরও ছয় দলের মাঠে নামার কথা। কিন্তু বৃষ্টিতে তারা মাঠে নামতে পারবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। মিরপুরে খেলবে মুশফিকের আবাহনী ও মাহমুদউল্লাহর গাজী গ্রুপ। বিকেএসপিতে শেখ জামালের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক এবং পারটেক্সের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।

প্রাইম দোলেশ্বর এখন পর্যন্ত লিগে কোনো ম্যাচ হারেনি। ৪ ম্যাচে ৩টি জিতেছে। ১টি পয়েন্ট বৃষ্টিতে ভাগাভাগি করেছে তারা। মোট ৭ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। এছাড়া ৬ পয়েন্ট নিয়ে পরের অবস্থানগুলিতে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা