খেলা

আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসর (আইপিএল) মাঝপথেই থেমে যায়। দীর্ঘদিন পর তা আবারও শুরু হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে বাকী ম্যাচগুলো দ্রুত শেষ করার কথাও জানানো হয়েছে।

আইপিএল যে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে সেটি আগেই ঘোষণা দিয়ে রেখেছিল বিসিসিআই। তবে ঠিক কবে থেকে স্থগিত ম্যাচগুলো আয়োজন করা হবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

আলোচনা ছিল চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরেই সংযুক্ত আরব আমিরাতের মাঠে গড়াবে খেলা। বেশকিছুদিন ধরেই চলছে সম্ভাব্য দিনক্ষণ নিয়েই আলোচনা। এবার ঘোষণা করা হলো নতুন দিন-তারিখ।

ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ভারতের এক বোর্ড কর্মকর্তা।

তিনি বলেন, স্থগিত হওয়া আইপিএল পুনরায় শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর।

এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক শেষে সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তা বলেন, 'বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। আমিরাত ক্রিকেট বোর্ড বিশেষ সাধারণ সভার আগেই আমাদের মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। আইপিএল পুনরায় শুরু হলে প্রথম ম্যাচ খেলা হবে ১৯ সেপ্টেম্বর।'

আইপিএলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না জানতে চাইলে সেই বোর্ড কর্মকর্তা বলেন, 'আলোচনা চলছে। আমাদের ধারণা বেশিরভাগ বিদেশি ক্রিকেটারকেই পাওয়া যাবে। তবে কয়েকজন আসতে না পারলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা করবো।'

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা