খেলা

প্লেয়ার অব দ্য মান্থ মুশফিক

ক্রীড়া ডেস্ক : সম্প্রতি ব্যাট হাতে দারুণ সময় কাটছে মুশফিকুর রহিমের। তারই ফল হিসেবে আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন বাংলাদেশ জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মে মাসের সেরা হওয়ার লড়াইয়ে মুশফিকের সঙ্গী রয়েছেন আরও দুই ক্রিকেটার।

মে মাসের শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুশফিক করেন ৮৪ রান, দ্বিতীয় ম্যাচে তার সংগ্রহ ছিল ১২৫ রান ও শেষ ম্যাচে মুশফিক করেন ২৮ রান। সব মিলিয়ে লংকানদের বিপক্ষে সেই সিরিজে ২৩৫ রান করে মুশফিক জায়গা করে নেন প্রাথমিক তালিকায়।

মে মাসের সেরা হওয়ার লড়াইয়ে তার সঙ্গে আছেন পাকিস্তানের হাসান আলি ও বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা শ্রীলঙ্কার প্রভিন জয়াবিক্রামা।

প্রভিন জয়াবিক্রামাও বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় এই স্পিনারের। টেস্ট অভিষেকেই দুই ইনিংসেই স্পর্শ করেন ৫ উইকেটের মাইলফলক। পাকিস্তানের হাসান আলি মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হারের টেস্টে দারুণ সফল। প্রথম টেস্টের দুই ইনিংসেই নেন ৯ উইকেট। পরের টেস্টের ১ম ইনিংসে ২৭ রানে নেন ৫ উইকেট।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা