খেলা

ব্রাজিল-ভেনেজুয়েলার যুদ্ধ দিয়েই পর্দা উঠবে কোপার

ক্রীড়া ডেস্ক : ফুটবল বিশ্বে চলছে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া। ল্যাতিন আমেরিকা থেকে ইউরোপ, চলছে দলগুলো বিশ্ব মঞ্চে সবার আগে নিজেদের নাম তোলার যুদ্ধ। পিছিয়ে নেই এশিয়া অঞ্চলও। এরই মধ্যে প্রকাশিত হয়ে গেছে ৪৭তম কোপা আমেরিকার চূড়ান্ত সূচি। চলতি মাসেই বসবে দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরটি।

আগামী ১৪ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলার। গত ২ জুন এক বিবৃতিতে কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে মহাদেশটির সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

উদ্বোধনী ম্যাচ হবে ব্রাজিলের মানে গারিঞ্চা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুসারে আগামী ১৪ জুন রাত তিনটায় পরস্পরকে মোকাবিলা করবে ব্রাজিল ও ভেনেজুয়েলা। ১১ জুলাই ফাইনাল হবে বিখ্যাত মারকানা স্টেডিয়ামে। গতবার এই মাঠেই পেরুকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আয়োজক সেলেসাওরা।

গত সোমবার কোপা আমেরিকার আয়োজক হিসেবে ঘোষণা করা হয় ব্রাজিলের নাম। মূলত, আসরটি আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। প্রতিযোগিতাটির ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে আয়োজন করার পরিকল্পনা অবশ্য ভেস্তে গেছে। চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাদ পড়ে কলম্বিয়া। আর করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে আর্জেন্টিনাকেও ছেঁটে ফেলা হয়।

আসরের প্রথম সেমিফাইনাল হবে আগামী ৫ জুলাই নিলতন সান্তোস স্টেডিয়ামে। পরদিন গারিঞ্চা স্টেডিয়ামে হবে দ্বিতীয় সেমি। রিও ও ব্রাসিলিয়া শহরে হবে সর্বোচ্চ আটটি করে ম্যাচ। মারাকানায় গড়াবে কেবল ফাইনাল। বৈশ্বিক মহামারির কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।

‘বি’ গ্রুপে ফেভারিট ব্রাজিলের বাকি প্রতিপক্ষরা হলো পেরু, কলম্বিয়া ও ইকুয়েডর। আরেক শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা তাদের কোপা আমেরিকা অভিযান শুরু করবে বাংলাদেশ সময় অনুসারে আগামী ১৫ জুন। ‘এ’ গ্রুপে চিলির মুখোমুখি হওয়ার পর আলবিসেলেস্তেরা একে একে খেলবে উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়ার বিপক্ষে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা