খেলা

ক্রিকেটারদের নিরাপদে বাড়ি পৌঁছানোর দায়িত্ব নিলো ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক: বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) মাঝপথেই আইপিএল স্থগিত করতে বাধ্য হলো। টুর্নামেন্টের শুরু থেকেই এই নিয়ে চলছিল তুমুল সমালোচনা। কেন মৃত্যুপুরী ভারতে চলছে ক্রিকেট উৎসব এনিয়ে ক্ষুব্ধ ছিলেন অনেকে। তবে আইপিএল বন্ধ না করার ব্যাপারে অনড় ছিল বিসিসিআই।

তার আগেই নিজ দেশে ফিরে যান কেইন রিচার্ডসন, অ্যান্ড্র টাইরা। তখনই নিজেদের দেশে ফেরার ব্যাপারে উদ্বেগের কথা জানান ক্রিকেটাররা।

কারণ করোনার কারণে ভারতের সঙ্গে এখন বেশির ভাগ দেশেরই ফ্লাইট বন্ধ। এই অবস্থায় কী করে দেশে ফিরবেন ক্রিকেটাররা, এটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

তবে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর বিসিসিআই জানিয়েছে, ক্রিকেটারদের নিরাপদে বাড়ি ফেরানোর দায়িত্ব তাদের। এই নিয়ে তারা ইতোমধ্যেই কাজ শুরু করেছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সব প্লেয়ারকে বাড়ি ফেরানো হচ্ছে। বিসিসিআই তাদের সাধ্যমতো সব ব্যবস্থা করছে। যাতে আইপিএলে অংশ গ্রহণকারীদের সুরক্ষিত ভাবে বাড়ি পাঠানো যায়।’

বিসিসিআইয়ের পক্ষ থেকে এই কঠিন সময়ে আইপিএল আয়োজন করতে পারার জন্য সমস্ত স্বাস্থ্যকর্মী, ক্রিকেটার, দলের কর্মী, এবং আইপিএলের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানানো হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা