খেলা

যেমন হলো বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টেস্ট ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয় করতে বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছে। নয় দল নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই তার অংশ।

করোনার কারণে এই চ্যাম্পিয়নশিপ খুব বেশি আলোচনা তৈরি করতে পারেনি। রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষ হলো বাংলাদেশ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের অধ্যায়। লড়াই শেষে কোথায় অবস্থান মুমিনুল হকের দলের?

২০১৯ সালের ১ আগস্ট শুরু হয় টেস্ট বিশ্বকাপ নামে খ্যাতি পাওয়া এই টুর্নামেন্ট। যেখানে পয়েন্ট টেবিলে সেরা হয়ে ফাইনাল নিশ্চিত করে দুই দল ভারত ও নিউজিল্যান্ড। আগামী ১৮ জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে তারা। তার আগে সাদা পোশাকের চ্যাম্পিয়নশিপের মিশন শেষ করেছে বাংলাদেশ। টেবিলের তলানিতে থাকা টাইগারদের অর্জন মাত্র ২০ পয়েন্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্ট হারের মধ্যে দিয়ে এই মিশন শেষ করলো লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুল জানালেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা যত ম্যাচ খেলেছি আমার মনে হয় না আমাদের কোনো উন্নতি হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে ১ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলেছি। সেখানে ১০ দিনের মধ্যে কেবল দুটি দিন ডমিনেট করতে পারিনি, সেই দুই দিনে ম্যাচ হেরেছি।’

এই টুর্নামেন্ট থেকে কোনো প্রাপ্তি দেখছেন না মুমিনুল, ‘শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আমরা কিছুটা ভালো খেলেছি। দ্বিতীয় টেস্টে বোলাররা খুবই ভালো বোলিং করেছে, আর ব্যাটসম্যানরা কলাপস করেছে।

আমার মনে হয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। মানে শেষ এই টেস্টের আগের টেস্টে একটু উন্নতি হয়েছে। পয়েন্টের হিসেবে আমরা ২০ পয়েন্ট হয়তো পেলাম কিন্তু আমার মনে হয় না খুব ভালো প্রাপ্তি আছে।’

চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী ‘হোম অন্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে প্রতিটি দলের ৬টি করে সিরিজ খেলার কথা ছিল। তবে করোনার কারণে প্রস্তাবিত সূচি বাস্তবায়ন হয়নি। এই টুর্নামেন্টে সবে মিলিয়ে বাংলাদেশ দলের ম্যাচ খেলার কথা ছিল ১৪টি, তবে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তার অর্ধেক, ৭টি।

মহামারি করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড বাংলাদেশ সফরে আসেনি। সেখানে ৪টি ম্যাচ খেলা হয়নি টাইগারদের।

একই কারণে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একটি করে ম্যাচে মাঠে নামা হয়নি মুমিনুল হকদের। যে ৭ ম্যাচ খেলেছে, সেখানে পরাজয় ৬টি। জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ দল, ড্র করেছে ১ ম্যাচে।

এর ফলে মাত্র ২০ পয়েন্ট নিয়ে নয় দলের মধ্যে টেবিলের একদম তলানিতে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ অধ্যায় শেষ করলো বাংলাদেশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা