খেলা

৩১ মে থেকে টি-টোয়েন্টি ফরমেটে ডিপিএল

ক্রীড়া প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রমন ঝুঁকি এড়াতে গত বছরের ১৫ ও ১৬ মার্চ এক রাউন্ড সম্পন্ন করে স্থগিত হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। ২০১৯-২০ ক্রিকেট মৌসুম তো দূরের কথা ডিপিএলহীন কেটে গেছে ২০২০-২১ মৌসুমও।

প্রচলিত ৫০ ওভারের পরিবর্তে আগামী ২৯ মে থেকে টি-টোয়েন্টি ফরমেটে নতুন করে লিগ আয়োজনে ক্লাবগুলোর সম্মতি নিয়েছিলেন সিসিডিএম চেয়ারম্যান কাজি এনাম আহমেদ।

তবে জৈব সুরক্ষা ছাড়া ডিপিএল আয়োজন সম্ভব নয়, পরিস্থিতির মুখে ডিপিএল আয়োজনের সম্ভাবনা ক্ষীন,গত ২৪ এপ্রিল তা গণমাধ্যমকে জানিয়েছিলেন বিসিবি সভাপতি।

দ্বিতীয় ডোজ টিকা নিতে যেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মিডিয়াকে-'এই পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ শুরু করাটা কঠিন।এরকম পরিস্থিতি থাকলে অন্তত আমি মনে করি কোনভাবেই খেলা উচিত হবে না।'

৮ দিন পর সিসিডিএম চেয়ারম্যান দিয়েছেন লিগ আয়োজনের সিদ্ধান্ত। আগামী ৩১ মে থেকে টোয়েন্টি-২০ ফরমেটে ডিপিএল গড়াবে মাঠে, এমন সিদ্ধান্তের কথা বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে লিগ আয়োজন করা হবে বলেও জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান।

এ বছরের অক্টোবরে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন হওয়ার কথা। ক্লাব কাউন্সিলরশিপ নির্ধারণে দরকার স্ট্যান্ডিং। প্রিমিয়ার ডিভিশনের সুপার লিগের ৬ ক্লাবের ২ জন করে এবং নিচের ৬টি ক্লাবের একজন করে মোট ১৮জন কাউন্সিলর নির্ধারণ করতে লিগ সম্পন্ন করা ছাড়া গতি নেই।ডিপিএলকে উপেক্ষা করার উপায় পাচ্ছে না বিসিবি। সে কারণেই ২০১৯-২০ মৌসুমের ডিপিএল শেষ পর্যন্ত ২০২১-২২ মৌসুমে আয়োজন করতে হচ্ছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা