খেলা

ঢাকায় ফিরেছে টাইগাররা, থাকবেন হোম কোয়ারেন্টাইনে

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমটিতে নিষ্প্রাণ ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় বাংলাদেশ।

পাল্লেকেলে স্টেডিয়ামে হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করে টাইগাররা। এই সিরিজ শেষে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে মুমিনুল হকের দল।

বাংলাদেশ সময় সাড়ে তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বাংলাদেশ। ২ ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ে অধিনায়ক মুমিনুল হকের দল।

সেখানে মাঠের লড়াই শেষ হয়েছে গতকাল (সোমবার)। আজ বিকেলে বাংলাদেশ বিমানের ভাড়া করা বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরে পুরো দল।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের বাধ্যবাধকতায় যেতে হলো না বাংলাদেশ দলকে। শ্রীলঙ্কা থেকে ফেরা দলের সবাই ৩ দিনের হোম কোয়ারেন্টাইনে থেকেই মুক্তি পাবেন। অবশ্য বিসিবি নিশ্চিত ছিল না, ফেরার পর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে নাকি হোম কোয়ারেন্টাইনে।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হলেও সেই প্রস্তুতিও নিয়ে রেখেছিল বিসিবি। একটি হোটেল ঠিক করে রাখা হয়েছিল মুমিনুল হকদের জন্য। আপাতত হোটেল নয়, নিজ বাসাতেই ফিরে গিয়েছেন ক্রিকেটাররা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা