খেলা

মাইকেল মধুসূদনের বংশধর ভারতের লিয়েন্ডার পেজ

নিজস্ব প্রতিবেদক: টেনিস কোর্টে তার এস, ফোরহ্যান্ডের ভরসায় থাকে পুরো ভারত। দেশটির সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় তিনি। চল্লিশ পেরিয়েও লিয়েন্ডার পেজ তার ভক্তদের নিরাশ করেন না। টেনিস কোর্টে নিজের মতো করে ‘কবিতা’ বানান তিনি। অবশ্য কবিতা যে তার রক্তে! তার পূর্বপুরুষের নাম যে মাইকেল মধুসূদন দত্ত!

সম্পর্কটা খুঁজতে গেলে একটু ইতিহাসের দিকে ফিরে দেখতে হবে। মাদ্রাজে থাকাকালীন, ১৮৪৮ সালে রেবেকা থমসন নামে এক অ্যাংলো-ইন্ডিয়ানকে বিয়ে করেন মাইকেল। তিনিই প্রথম ভারতীয়, যিনি একজন অ্যাংলো-ইন্ডিয়ানকে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ততদিনে এমিলিয়া হেনরিয়েটার সঙ্গে সম্পর্ক শুরু হয়েছে তাঁর। ১৮৫৬ সালে রেবেকা এবং তার চার সন্তানকে মাদ্রাজে রেখেই মধুসূদন ফিরে আসেন কলকাতায়। আর কোনো সম্পর্ক থাকেনি তাদের সঙ্গে। কলকাতায় ফিরে বিয়ে করেন এমিলিয়া হেনরিয়েটাকে। তার সঙ্গেই আমৃত্যু ঘর করেছেন মধু কবি। এমনকি মৃত্যুর পরও, একসঙ্গে শায়িত রয়েছেন তারা।

মাইকেল মধুসূদন-হেনরিয়েটারই তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন অ্যালবার্ট নেপোলিয়ন দত্ত। খুব বেশিদিন মা-বাবার সংস্পর্শ পাননি তিনি। দুর্ঘটনায় যখন অ্যালবার্ট মারা যান, তখন তার দুই ছেলে, তিন মেয়ে। সেই ছেলেদেরই একজন মাইকেল ডটন। তার মেয়ে জেনিফার ডটন। পরবর্তীকালে বিবাহসূত্রে যিনি হয়েছিলেন জেনিফার পেজ। এরই পুত্র লিয়েন্ডার পেজ। অবশ্য জেনিফারের নিজস্ব একটি পরিচয়ও আছে। ভারতের বাস্কেটবলের জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন তিনি। অলিম্পিকেও অংশ নিয়েছিলেন। আর তারই পূর্বপুরুষ, মধুসূদন দত্তের সঙ্গে একদম সরাসরি রক্তের সম্পর্কে আবদ্ধ ভারতীয় টেনিস জগতের মহাতারকা লিয়েন্ডার পেজ।

এই খবর শুনে স্বয়ং লিয়েন্ডারের কী প্রতিক্রিয়া হয়েছিল, জানা যায় না। হয়তো খুব একটা বিচলিতও হননি। কিন্তু বাঙালি এই সম্পর্ক খুঁজে পেয়ে নিশ্চয়ই আপ্লুত হয়েছে খুব। হাজার হোক, মধু কবি যে বাংলার একান্ত আপন!

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা