খেলা

ভারতের প্রথম নারী হিসেবে মিতালি রাজের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন মিতালি রাজ। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন দেশটির বর্তমান অধিনায়ক মিতালি।

শুক্রবার (১২ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই রেকর্ড ছুঁলেন মিতালি। প্রোটিয়াদের মিডিয়াম পেসার আন্নে বোসখকে বাউন্ডারি মেরে ১০ হাজারি ক্লাবে নাম লেখান তিনি। অবশ্য মাইলফলক ছোঁয়ার ইনিংসটি বড় করতে পারেননি ভারতীয় অধিনায়ক।

১০ হাজার রান ছোয়ার পর বোসখকের ফুল টসের বল মিডউইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৫০ বলে পাঁচ বাউন্ডারিতে ৩৬ রান করেন ভারতীয় অধিনায়ক।

মিতালির আগে আন্তর্জাতিক ক্রিকেটে এই মাইলফলক কেবল একজন স্পর্শ করেছেন। ১০ হাজার রানের ল্যান্ডমার্কে পৌঁছা প্রথম নারী হলেন ইংল্যান্ডের চার্লট এডওয়ার্ডস। সাবেক এই ইংলিশ ক্রিকেটার ৩০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬৭ হাফ সেঞ্চুরি ও ১৩ শতকে করেছেন ১০২০৭ রান।

তবে ওয়ানডে ক্রিকেটে মিতালিই সর্বোচ্চ রান সংগ্রহকারী। ইতিমধ্যেই ওয়ানডেতে ৬ হাজারেরও বেশি রান করেছেন মিতালি। যার মধ্যে রয়েছে সাতটি সেঞ্চুরি ও ৫৪টি হাফসেঞ্চুরি। এ ছাড়া টি- টোয়েন্টিতে ২ হাজার ৩৬৪ এবং টেস্টে ৬৬৩ রান করেছেন মিতালি।

এর আগে নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বেশি ম্যাচ খেলে ইতিহাস গড়েছেন মিতালি। ১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া এই ক্রিকেটার ওয়ানডেতে ২১২টি ম্যাচ খেলেছেন। এ ছাড়া টেস্টে ১০টি ম্যাচ এবং ৮৯টি টি-টোয়েন্টি খেলেছেন।

মিতালির মাইলফলক ছোঁয়ার দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে পাঁচ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করেছে ভারতীয় নারীরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা