খেলা

ফিটনেস টেস্টে দুর্দান্ত স্কোর নাসিরের

ক্রীড়া ডেস্ক : নাসির হোসেন কদিন আগে টপ অফ দ্য কান্ট্রি ছিলেন। তাকে নিয়ে গোটা দেশ মেতেছিল মাঠের বাইরের ঘটনায়। নাসির মাঠে যতটা আলোচিত সমালোচিত, মাঠের বাইরেও তেমনই। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে গিয়ে পড়ে যান বেকায়দায়। যার কারণে নাসিরের মাঠের খবর সম্পর্কে তেমন আলোচনার সুযোগ ছিল না। তবে নাসির দেখালেন মাঠেও দমে যাওয়ার পাত্র নন তিনি। এবার ফিটনেস স্কোরে তাক লাগিয়ে দিলেন এই অল রাউন্ডার।

আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফেরার আগে দেশের ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন। আর প্রস্তুত করার পথে হাঁটতে গিয়েই অনেকেরই ফিটনেস ঘাটতি দেখা যাচ্ছে। তবে এ ক্ষেত্রে একেবারে ব্যতিক্রম উদাহরণ তৈরি করলেন নাসির হোসেন।

উত্তরবঙ্গ থেকে উঠে আসা জাতীয় দলের এই ক্রিকেটার গতকাল বুধবার মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দেন। এদিন সকাল ১০টায় ইয়ো ইয়ো টেস্ট- এ অবতীর্ণ হন নাসির হোসেন। এখানে নাসির হোসেন দেখিয়েছেন তার কারিশমা। ইয়ো ইয়ো টেস্টে নাসির হোসেনের স্কোর ছিল ১৭.১। বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

ইফতেখারুল ইসলাম ইফতি বলেন, 'নাসির হোসেন বুধবার সকাল ১০টায় ফিটনেস টেস্ট দিয়েছেন। ভালো স্কোর তুলেছেন তিনি, তাঁর স্কোর ১৭.১।'

এছাড়াও এদিন ফিটনেস টেস্ট দিয়েছেন এনামুল হক জুনিয়র, আলাউদ্দিন বাবুর মতো ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খেলোয়াড়রা। তবে তরুণ ক্রিকেটার নিহাদ উজ জামান অভূতপূর্ব স্কোর গড়েছেন। তাঁর ইয়ো ইয়ো টেস্টে স্কোর দাঁড়ায় ২১.১।

একজন ক্রিকেটার দলে থাকবেন নাকি থাকবেন না তা নির্ভর করে তার পারফর্ম্যান্স এর উপর। কিন্তু বাংলাতে একটা প্রবাদ আছে, ‘প্রথমে দর্শনধারী, এরপর গুণবিচারী।’

পারফর্ম্যান্স পরিমাপ হলো সেই গুণ বিচারের প্রক্রিয়া। আর দর্শনধারী প্রক্রিয়াটা হলো ফিটনেস টেস্ট।

ইয়ো ইয়ো টেস্ট আসলে মূলত বিপ টেস্টের একটি ‘উন্নত রূপ’। বিপ টেস্ট প্রক্রিয়াটিকেই একটু জটিল আর সংশোধন করে নাম দেওয়া হয়েছে ‘ইয়ো ইয়ো টেস্ট’। ইয়ো ইয়ো টেস্টের ক্ষেত্রে একজন ক্রিকেটার কি গতিতে দৌড়াচ্ছে সেটি বিবেচনায় আনা হয় এবং স্কোর নির্ধারণে এটি বড়সড় একটা ভূমিকা রাখে।

ইয়ো ইয়ো টেস্টের ক্ষেত্রে ১৬.১ স্কোরের কম হলে তাকে ভারতীয় ক্রিকেটে আর বিবেচনায় নেওয়া হয়না। ২০১৮ এর জুলাইতে যে কারণে পারফরম্যান্স এর চূড়ায় থাকার পরও আম্বাতি রাইডুকে ইংল্যান্ড সফরের ওয়ানডে দল থেকে বাদ পড়তে হয়।

বিসিবি প্রেসিডেন্টস কাপ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাঝখানে বিপ টেস্টে কম স্কোর ওঠায় সমালোচিত হয়েছিলেন নাসির। তবে চোটের কারণে তখন পুরোপুরি ফিট ছিলেন না তিনি। তবে এবার রীতিমতো চমকে দিলেন তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা