খেলা

মায়ের জন্য শাস্তি মওকুফ হচ্ছে শাহাদাতের

ক্রীড়া প্রতিবেদক : গত জাতীয় লিগে সতীর্থের গায়ে হাত তুলে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন শাহাদাত হোসেন। পাঁচ বছরের মধ্যে শেষ দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা। কিন্তু ১৬ মাস না যেতেই গত ২৩ ফেব্রুয়ারি বিসিবির কাছে শাস্তি কমানোর আবেদন করেছিলেন এই পেসার। অবশেষে সেই আবেদনের প্রেক্ষিতে শীঘ্রই মুক্তি পেতে পারেন শাহাদাত।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, শাহাদাতের শাস্তি কমাতে ডিসিপ্লিনারী কমিটির কাছে আবেদন করা হবে। মূলত এই পেসারের মায়ের অসুস্থতার কথা ভেবেই এই আবেদন করবে বোর্ড।

আকরাম বলেন, 'এটা নিয়ে আলাপ-আলোচনা চলছে। ডিসিপ্লিনারী কমিটির চেয়ারম্যান যিনি আছেন তাকে এই প্রস্তাবটা দেব যেন ওকে ক্ষমা করে দেয়া হয়। মনে হচ্ছে এটা হয়ে যাবে। যেহেতু ওর মা অসুস্থ এবং চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে। আশা করছি শাস্তি উঠে গেলেই ক্রিকেটে ফিরতে পারবে শাহাদাত।'

ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন শাহাদাতের। জাতীয় লিগে খেলে মায়ের চিকিৎসা করাতে চান তিনি। এখন পর্যন্ত বিসিবির তরফ থেকে সকল প্রকার সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন এই পেসার।

শাহাদাত বলেন, 'বিসিবি আমাকে অনেক সাহায্য করছে। আমি সিইও স্যার, আকরাম ভাইদের সঙ্গে কথা বলেছি। অনেক কথা হয়েছে। হয়তো তারা আমাকে শেষ একটা সুযোগ দিচ্ছে। আমি এতোটুকু নিশ্চিত করতে পারি যে ভবিষ্যতে এমন কিছু আর হবে না'

'বিশেষ করে ক্রিকেট বোর্ড, বোর্ড প্রেসিডেন্ট, কোয়াবের প্রেসিডেন্ট, মল্লিক ভাই সবাইকে ধন্যবাদ দিতে চাই। ওনারা সবাই আমাকে অনেক হেল্প করছেন। আমাকে সুযোগ করে দিলে হয়তো জাতীয় লিগ খেলেই মায়ের চিকিৎসা করাতে পারব' আরও যোগ করেন তিনি।

বাংলাদেশ দলের হয়ে ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৬টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাহাদাত। তবে ২০১৫ সালের মে মাসের পর জাতীয় দলের হয়ে খেলেননি আর কোনো ম্যাচ। ওয়ানডেতে বাংলাদেশ দলের প্রথম হ্যাটট্রিকটি এই পেসারেরই। ২০০৬ সালের আগস্টে হারারে স্পোর্টস ক্লাব মাঠে শাহাদাত করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে সেই হ্যাটট্রিক।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা