খেলা

আফ্রিদির মেয়েকে বিয়ে করছেন শাহীন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি বিয়ে করতে চলেছেন শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদিকে। রোববার (৭ মার্চ) ইন্ডিয়া টুডে'র এ খবরে এ কথা জানা যায়।

বিয়ের বিষয়ে শাহীন আফ্রিদির বাবা আয়াজ খান জানান, তার ছেলের বিয়ের ব্যাপারে শহীদ আফ্রিদির পরিবারের কাছে প্রস্তাব পাঠিয়েছেন তিনি এবং প্রস্তাবটি গৃহীত হয়েছে।

আকসা আফ্রিদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন শাহীন আফ্রিদি এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্রিকেট ভক্তরা দুই পরিবারকে অভিনন্দন জানাচ্ছেন।

তবে মজার বিষয় হলো শাহীন আর আকসা একই গোত্রের মানুষ। তাদের দুজনের পদবী ‘আফ্রিদি’। তাদের দুজনেরই বয়স এখন ২০ বছর করে চলছে।

২০১৮ সালে শাহীন আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। তাছাড়া দ্রুত সময়ে পেসার বোলিংয়ের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন তিনি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা