খেলা

চট্টগ্রামে করোনা পজিটিভ আইরিশ ক্রিকেটার, ম্যাচ বন্ধ ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি চলাকালে করোনা পজিটিভ হওয়ার খবর পেলেন আইরিশ ক্রিকেটার রুহান প্রিটোরিয়াস। আর খেলা শুরুর প্রায় দুই ঘণ্টা পর বন্ধ ঘোষণা করা হয় ম্যাচটি।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত সময়েই শুরু হয়েছিল ম্যাচটি। টসে জিতে বাংলাদেশ ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ইনিংসের ৩০তম ওভারে আসে দুঃসংবাদটি।

এ সময় বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেটে স্কোরবোর্ডে তুলেছিল ১২২ রান। তখন তৌহিদ ৪৪ আর শামীম ২২ রান নিয়ে ব্যাটিং করছিলেন। এরমধ্যে করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। সবার নেগেটিভ এলেও প্রিটোরিয়াসের পজিটিভ আসে।

দুই আ¤পায়ার মোর্শেদ আলী খান ও তানভীর আহমেদ দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও শামীম হোসেনকে ব্যাপারটি বুঝিয়ে বলেন। আইরিশ অধিনায়ক হ্যারি টেক্টরকেও পুরো বিষয়টি জানানো হয়। এর পরপরই ম্যাচ বন্ধ ঘোষণা করে দুই দলের ক্রিকেটাররা মাঠ ছাড়েন।

গত বুধবার আইরিশ ক্রিকেট দলের করোনার নমুনা সংগ্রহ করা হয় বলে জানান চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের উপপরিচালক হাসান শাহরিয়ার কবির।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা