খেলা

ভ্যাকসিন নিলেন পেলে

ক্রীড়া ডেস্ক : ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজকের দিনটা ভোলার নয়: আমি ভ্যাকসিন নিলাম। মহামারি এখনও শেষ হয়নি। আরও অনেক মানুষ ভ্যাকসিন নেওয়ার আগ পর্যন্ত আমাদের অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। ‘

তিনি আরও লেখেন, ‘প্লিজ হাত ধোয়া জারি রাখুন এবং সম্ভব হলে ঘরেই থাকুন। যদি বাইরে যেতেই হয়, মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ভুলবেন না। আমরা যদি একে অন্যের ব্যাপারে চিন্তা করি এবং সহায়তা করি তাহলেই এটা সম্ভব। ’

পেলের বয়স এখন ৮০ বছর। ফলে অগ্রাধিকারের ভিত্তিতে তাকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। এরইমধ্যে ব্রাজিলে করোনা ভ্যাকসিনের ৮.৪৭ মিলিয়ন ডোজ বিতরণ করা হয়েছে।

করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ব্রাজিল। এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এই দেশটির প্রায় ১ কোটি ৬৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃতের সংখ্যা ২ লাখ ৫৬ হাজারের বেশি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা