খেলা

কাকে জীবনসঙ্গী করবেন বুমরাহ?

স্পোর্টস ডেস্ক: বেশ কয়েকদিন ধরে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। কে হতে যাচ্ছেন তার হবু জীবনসঙ্গী, তা নিয়ে অনেকে জানার আগ্রহও প্রকাশ করেছেন।

ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে খেলছেন না পেসার বুমরাহ। ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে না থাকায় ভক্তরা ধরেই নিচ্ছেন বিয়ে অতি শীঘ্রই করতে চলেছেন তিনি। তাছাড়া, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন ডানহাতি এই পেসার।

বোর্ডের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ২৭ বছর বয়সী বুমরাহ বিয়ের ছুটি নিয়েছেন। বোর্ডকে তিনি বলেছেন, বিয়েটা এখন সেরে রাখলে এবং বিশ্রাম নিয়ে রাখলে সামনের বড় আসরগুলোতে ভালো পারফরম্যান্স করতে সুবিধা হবে।

ভারতীয় সংবাদ মাধ্যম একবার বলছে বিরাট কোহলি-মানিশ পান্ডেদের পথ ধরে অভিনেত্রী বিয়ে করতে যাচ্ছেন বুমরাহ। কেউ কেউ দাবি করেছে, অভিনেত্রী নয় বুমরাহর স্ত্রী হতে যাচ্ছেন ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপন। বিরাট নয় তিনি স্টুয়ার্ড বিন্নির পথ ধরছেন।

বুমরাহর অর্ধাঙ্গী হতে যাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরী। তেলেগু এবং মালায়ালাম ভাষায় বেশ কিছু সুপারহিট সিনেমার হিরোইন ছিলেন তিনি। তাদের দু'জনের পরিচয়, প্রেম নিয়ে এর আগে সংবাদও প্রকাশিত হয়েছে।

অনেক বলছেন বুমরাহ কোন অভিনেত্রীকে নয়, বিয়ে করছেন ক্রিকেট উপস্থাপক সানজানা গণেশকে। স্টার স্পোর্টসের ক্রীড়া প্যানেলের নিয়মিত মুখ তিনি। সানজানা ২০১৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন। তিনিও মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ।

গুঞ্জন এই দু'জনেই সীমাবদ্ধ নয়। ক্যারিয়ারের শুরুতে ভারতীয় পেসারের দক্ষিণী অভিনেত্রী রাশ্মি খান্নার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলেও খবর বের হয়। যদিও রাশ্মি সেই গুঞ্জন পরে উড়িয়ে দিয়েছিলেন। বুমরাহ অবশ্য পরিচিত এই মুখদের বাইরে কাউকে বিয়ে করলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা