খেলা

মেসিদের কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নেইমাররা

ক্রীড়া ডেস্ক : কাজটা ছিল প্রায় অসম্ভব। তারপরও দলটিতে যখন লিওনেল মেসির মতো খেলোয়াড় আছেন, তাই অনেকেই স্বপ্ন দেখেছিলেন মিরাকল কিছুর। কিন্তু প্রত্যাশা অনুযায়ী তো আর সর্বদা প্রপ্তি হয় না। হয়নি বার্সেলোনার ক্ষেত্রেও।

বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ফঁরাসি ক্লাব প্যারিস সেন্ত জার্মেইর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিদায় নিয়ে কাতালানরা। দুই লেগ মিলিয়ে পিএসজি ৫-২ ব্যবধানে মেসি-গ্রিজমানদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে।

এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালের আগেই বিদায় নিতে হলো রোনাল্ড কোম্যানের শিষ্যদের।

প্রথম লেগে বার্সেলোনার মাঠে ৪-১ ব্যবধানে জিতে এসেছিল পিএসজি। তাতে ঘরের মাঠে সুবিধাজনক অবস্থানে ছিল তারা। তবে নেইমারবিহীন পিএসজিরে মধ্যে জয়ের কোনো ক্ষুধা টের পাওয়া যায়নি। অন্যদিকে শুরু থেকেই অসম্ভবকে সম্ভব করার তাড়ণা নিয়ে খেলছিল কাতালানরা।

কিন্তু ৩০ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে তারা। এ সময় পেনাল্টি পায় পিএসজি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন প্রথম লেগের হ্যাটট্রিকম্যান কালিয়ান এমবাপে। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেননি লিওনেল মেসি। ৩৭ মিনিটে দূর পাল্লার শটে দারুণ এক গোল করে সমতা ফেরান তিনি। এটা ছিল চ্যাম্পিয়নস লিগে আর্জেন্টাইন তারকার ১২০তম গোল।

এরপর অবশ্য পেনাল্টি পেয়েছিল বার্সা। সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। কিন্তু লিওনেল মেসির নেওয়া শট ফিরিয়ে দেন পিএসজির গোলরক্ষক জেসাস নাভাস। এছাড়া ওসমানে দেম্বেলেসহ অন্যান্যরা ছিলেন সুযোগ মিসের মহড়ায়। তাতে মিরাকল কিছু উপহার দিতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। আর যাওয়ার হয়নি কোয়ার্টার ফাইনালেও।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা