খেলা

বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিলম্বিত এই সফরে ২০১৭ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসবে তারা।

তবে পূর্ব নির্ধারিত সূচি মোতাবেক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট সিরিজ খেলতে নয়, বরং ভারতের মাটিতে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে কুড়ি ওভারের ক্রিকেট খেলতে বাংলাদেশ সফর করবে তারা।

এ খবর জানিয়েছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের প্রতিবেদন মোতাবেক, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের মধ্যে এ টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে বিস্তারিত আলোচনা চলছে।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজ রয়েছে বাংলাদেশ দলের। যার ফলে এখন সেটি অস্ট্রেলিয়ার অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজ হিসেবে আয়োজিত হতে পারে।

অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজের জন্য স্বাগত জানালেও, গতবছর করোনাভাইরাসের কারণে বাতিল হওয়া টেস্ট সিরিজের বিষয়ে নেই কোনো ইতিবাচক খবর। কেননা চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে সেই সিরিজটি আয়োজনের সময় পাবে না দুই দলের কেউই।

আগামী এপ্রিল পর্যন্ত সময় রয়েছে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজগুলো মাঠে গড়ানোর। কিন্তু এ সময়ের মধ্যে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দলেরই ব্যস্ততা রয়েছে। যদিও এর মাঝে কোনো টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ার।


তবে বাংলাদেশ দলের চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ও পরে আগামী মাসে নিউজিল্যান্ড সফরের খেলা শুরুর মাঝে রয়েছে ৩৩ দিনের বিরতি। এ সময়ে খেলা নেই অস্ট্রেলিয়ারও। কিন্তু দুই দেশের বোর্ডের মধ্যে মাঝের সময়ে টেস্ট সিরিজ আয়োজনের বিষয়ে কোনো কথা হয়নি।

সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার। আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে সেটি পুনরুদ্ধারের সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল চূড়ান্ত করার সময় বেঁধে দেয়া হয়েছে এপিল পর্যন্ত।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা