খেলা

ক্রীড়াঙ্গনের প্রথম টিকা নিলেন কাজী সালাহউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াঙ্গনে প্রথম ব্যক্তি হিসেবে করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) সভাপতি কাজী সালাহউদ্দিন। এদিন তার সহধর্মিণীও টিকা নিয়েছেন। টিকা প্রয়োগ শেষে সুস্থ আছেন বাফুফে সভাপতি।

সোমবার (৮ জানুয়ারি) গণ টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে এই টিকা গ্রহণ করেন তিনি।

এরপর কিছুক্ষণ অবজারভেশনে রাখা হয় তাদের। টিকা গ্রহণের পর কোন রকম সমস্যা কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।

এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে জাতীয় দলের সকল খেলোয়াড় ও ফুটবল সংশ্লিষ্ট সবার জন্য টিকার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

করোনার ভ্যাকসিনেশন নিয়ে নানা অপপ্রচার থাকলেও তাতে কর্ণপাত নেই ফেডারেশন কর্তার। বাংলাদেশে ক্রীড়াঙ্গনের প্রথম ব্যক্তি হিসেবে এই কার্যক্রমে অংশ নেন তিনি।

করোনায় শুরুতে বন্ধ থাকলেও সরব হয়েছে ক্রীড়াঙ্গন। কিন্তু এখনো পুরনো ছন্দে ফিরতে পারেনি কোন কিছুই। তাই বাফুফের ভাবনা ছিল ভ্যাক্সিনেশন শুরু হলে টিকার আওতায় আনা হবে ফুটবলারদের। নিজে সে প্রক্রিয়ার অংশ হয়ে দ্রুত তা বাস্তবায়নের ঘোষণা দিলেন কাজী সালাহউদ্দিন।

শুধু ফুটবলার নয় বাফুফে কর্মকর্তা, নির্বাহী কমিটির সদস্য এবং ফুটবলাঙ্গনে সম্পৃক্ত গণমাধ্যম কর্মীদের জন্যও শিগগিরই টিকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ফেডারেশন কর্তা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা