খেলা

সাকিবের শতক জোয়ারে ভাটা

ক্রীড়া ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরে ব্যাট হাতে দারুণ খেলছিলেন সাকিব আল হাসান। তুলে নিয়েছেন অর্ধশতকও। তবে সে অর্ধশতককে শতকে রূপান্তর করতে পারেন না এই অলরাউন্ডার।

ব্যক্তিগত ৬৮ রান করে রাকিম কর্নওয়ালের বলে সাজঘরে ফিরতে হয় সাকিবকে। ১৫০ বল খেলে ৫টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজিয়েছিলেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৪.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান করেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ৫১ ও তাইজুল ইসলাম ৭ রানে অপরাজিত আছেন।

এর আগে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে দলীয় ৩০০ রান পার করে বাংলাদেশ। সপ্তম উইকেট জুটিতে তারা ফিফটিও করেছে।

টেস্ট ক্রিকেটে ২ বছর ২ মাস পর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। সর্বশেষ ২০১৮ সালের ৩০ নভেম্বর ঢাকার মাঠে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৮০ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। এনিয়ে সাদা পোশাকে ২৫তম ফিফটি করলেন এই বাঁহাতি।

বুধবার (০২ ফেব্রুয়ারি) প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই লিটন দাশকে হারায় বাংলাদেশ। এদিন তৃতীয় ওভারে স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হন এই ডানহাতি। ৯৭ বলে ৪টি চারে ৪১ রান করেছেন তিনি।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে আগে ব্যাট করতে নামা স্বাগতিকরা প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ২৪২ রানে শেষ করে। ওপেনার সাদমান ইসলাম সর্বোচ্চ ৫৯ রান করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা