খেলা

টাইগারদের নির্বাচক হলেন রাজ্জাক

ক্রীড়া প্রতিবেদক : বাড়ছে বয়স, কমছে জাতীয় দলে খেলার সম্ভাবনা। ঘনিয়ে আসছে অবসরের ভাবনা। ক্রিকেটকে ‘গুডবাই’ বলার আগেই আব্দুর রাজ্জাকের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

জাতীয় দলের নির্বাচক পদে যুক্ত হতে যাচ্ছেন রাজ্জাক।

বুধবার (২৭ জানুয়ারি) বিসিবির নবম বোর্ড সভায় বাংলাদেশের এই স্পিন তারকাকে নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গী হয়ে কাজ করবেন রাজ্জাক।

প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরে যাননি এ বাঁহাতি স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট সংখ্যায় রয়েছেন চূড়ায় (৬৩৪) । রয়েছে ছোট-বড় আরও অর্জন। বাঁহাতি স্পিনে মুগ্ধতা ছড়ানো রাজ্জাক জাতীয় নির্বাচক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘সন্ধ্যায় খবরটি পেয়েছি। অনেক দিন আগে মৌখিক প্রস্তাব পেয়েছিলাম। সেটাও প্রায় এক বছর আগে। আলহামদুদিল্লাহ এখন কাজ করার সুযোগ এসেছে। সততার সঙ্গে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করবো।’

জাতীয় দল, ‘এ’ দল, এইচপি টিমসহ জাতীয় লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বিপিএলের দল নির্বাচনে নির্বাচকদের কাজ করতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও রাখতে হয় খোঁজ। ২০১৭ সালের আগস্ট থেকে নান্নু ও হাবিবুল কাজগুলো করে আসছিলেন। এর আগে তৃতীয় নির্বাচক ছিলেন সাজ্জাদ আহমেদ শিপন।

কাজের জায়গা বৃদ্ধি পাওয়ায় একজন তৃতীয় নির্বাচকের চাহিদা তৈরি হয়েছিল। এজন্যই কমিটিতে আরেকজনের খোঁজে ছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। আর সেই জায়গায় তাদের প্রথম পছন্দ রাজ্জাক। শেষ পর্যন্ত তাকেই চূড়ান্ত করলো বিসিবি।

কিন্তু ভাবনার বিষয় হলো, জাতীয় দলের জার্সিতে ১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলা রাজ্জাক এখনও ক্রিকেট থেকে অবসরে যাননি। স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ, খেলেছেন এক ম্যাচ। করোনা বিরতির পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে ফিটনেস পরীক্ষা বিপ টেস্ট দিয়েছিলেন। কিন্তু দল না পাওয়ায় খেলার সুযোগ হয়নি। ফলে আনুষ্ঠানিক অবসরের আগে নির্বাচকের দায়িত্ব কীভাবে পালন করবেন তা নিয়ে কিছুটা দ্বিধায় আছেন তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা