খেলা

শেষ মুহূর্তের রোমাঞ্চে ইন্টারের মিলান ডার্বি জয়

স্পোর্টস ডেস্ক : খেলার তখন নির্ধারিত ৯০ মিনিট শেষ। সহকারি রেফারি ইতোমধ্যেই অতিরিক্ত সময় হিসেবে ১০ মিনিট যোগ করেছেন। যোগ করা অতিরিক্ত সময়ের ৭ম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ইন্টারকে ২-১ ব্যবধানে মিলান ডার্বিতে জয় এনে দিলেন ক্রিস্টিয়ান এরিকসন। আর তাতেই এসি মিলানকে কোপা ইটালিয়ার কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল নগরপ্রতিদ্বন্দ্বি ইন্টার মিলান।

চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছে মিলানের দুই চিরপ্রতিদ্বন্দ্বির। ইতালিয়ান সিরি আ'তে শীর্ষে এসি মিলান আর দুইয়ে ইন্টার। তবে এবার লড়াইটা ছিল কোপা ইটালিয়ার কোয়ার্টার ফাইনালে। সেখানেও ইন্টারের ওপর ভারি পড়ে গিয়েছিল এসি মিলান। ম্যাচের ৩১ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে সান সিরোতে ১-০'তে লিড নেয় এসি মিলান।

এসি মিলান ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক দুই স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ ও রোমেলো লুকাকু জড়িয়ে পড়েন ঝগড়ায়। দুই জনের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর রেফারি দুইজনকেই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। এরপরেই প্রথমার্ধ শেষ হয় এসি মিলানের ১-০ ব্যবধানে এগিয়ে থাকার মধ্য দিয়ে।

তবে দ্বিতীয়ার্ধের সময় ১৩ মিনিট গড়ানোর পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এসি মিলান স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচকে। ইন্টার ডিফেন্ডার কোলারভকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ইব্রা। যদিও রিপ্লেতে দেখা যায় কোলারভ নিজের পায়ের সঙ্গে নিজেই আঘাত পেয়ে পড়ে গিয়েছিল। তবে রেফারি নিজের সিদ্ধান্ত জানিয়ে ইব্রাকে দ্বিতীয় লাল কার্ড দিয়ে মাঠ ছাড়া করেন।

এরপরেই ঘুরে যায় মিলান ডার্বির মোড়। ১০ জনের এসি মিলানের ওপর চড়াও হয় ইন্টার। একের পর এক আক্রমণ করেও কোনোভাবেই বল জালে জড়াতে পারছিল না ইন্টার। তবে অপেক্ষার পালা শেষ হয় ম্যাচের ৭০ মিনিটের মাথায়। এসি মিলানের ডি বক্সের ভেতর ইন্টার মিডফিল্ডার বারেল্লাকে ফাউল করে ফেলে দেওয়া হলে রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেয় ইন্টারকে। স্পট কিক থেকে গোল করে দলকে ১-১ গোলে সমতায় ফেরান রোমেলো লুকাকু।

এরপর দুই দলই মরিয়া হয়ে দ্বিতীয় গোলের সন্ধান করতে থাকে। তবে নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিতক্ত ১০ মিনিটে বাজিমাত করে ইন্টার মিলান। ক্রিস্টিয়ান এরিকসনের ফ্রি-কিক থেকে করা গোলে ইন্টার মিলানের জয় নিশ্চিত হলো। আর সেই সঙ্গে কোপা ইটালিয়ার কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিল ইন্টার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা