খেলা

ফের হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক : আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এরআগে চলতি বছরের ২ জানুয়ারি নিজ বাড়িতে জিমে ব্যায়াম করার সময় জ্ঞান হারান সৌরভ। বুকে ব্যথা নিয়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে, সেখানে সৌরভের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই একটিতে স্টেইন বসান চিকিৎসকরা। আর বাকি দুটি ব্লকেজের বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (৫ জানুয়ারি) বেঙ্গালুরু থেকে চার্টার্ড বিমানে উড়িয়ে আনা হয়েছিল দেবী শেঠিকে। পুরো টিম নিয়ে কলকাতা পৌঁছান তিনি।

পরীক্ষার পর দেবী নিশ্চিত করেন সৌরভ সুস্থ আছেন। রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। এরপরে বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে, গাঙ্গুলির অনুরোধে একদিন পর বৃহস্পতিবার (৭ জানুয়ারি) হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ি গেলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। এ সময় সমর্থক এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মহারাজা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা