খেলা

র‌্যাংকিংয়ে মিরাজ-মোস্তাফিজের দুর্দান্ত উন্নতি

ক্রীড়া প্রতিবেদক : আইসিসি বিশ্বকাপ সুপার লিগে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিতে খেলোয়াড় র‌্যাংকিংয়ে বড় ধাপে অগ্রগতি হয়েছে বাংলাদেশের দুই বোলার মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন তারা। তাতে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন মিরাজ, আর দশে ঢুকেছেন মোস্তাফিজ।

ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করতে সিরিজের সবচেয়ে সফল বোলার ছিলেন অফস্পিনার মিরাজ। দ্বিতীয় ম্যাচে ২৫ রান খরচায় চার উইকেটসহ মোট ৭ উইকেট নেন তিনি। তাতে ৯ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন।

বাঁহাতি ফাস্ট বোলার মোস্তাফিজ সিরিজে ছয় উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়েছেন। তার অবস্থান আট নম্বরে। সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান বোলার র‌্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়ে ১৩তম।

ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে মুশফিকুর রহিমের এক ধাপ উন্নতি হয়েছে, তিনি আছেন ১৫ নম্বরে। ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক তামিম ইকবাল (এক ধাপ এগিয়ে ২২তম) ও মাহমুদউল্লাহরও (পাঁচ ধাপ এগিয়ে ৪৯তম)। শেষ ওয়ানডেতে তিন উইকেট নিয়ে বোলার র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৪৩তম মোহাম্মদ সাইফ উদ্দিন।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন সাকিব। ১১৩ রান করার পাশাপাশি সিরিজে ৬ উইকেট নেন বাঁহাতি স্পিনার।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা