খেলা

শরীর ভাল থাকলেও হাসপাতালে থাকতে হবে সৌরভকে

আন্তর্জাতিক ডেস্ক: সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা এখন ভালো বলে জানালেন তার চিকিৎসকেরা। অবস্থা স্থিতিশীল বলেও তারা উল্লেখ করেন।

সৌরভের পরিবারের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমকে জানানো হয়, মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা থেকেই অস্বস্তি বোধ করছিলেন সৌরভ। পরে বুধবারও বুকে ব্যথা অনুভব করলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয় পরিবার।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, স্থিতিশীল রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক, শেষ পরীক্ষার রিপোর্টের সঙ্গে কোনও পার্থক্য নেই। হৃদযন্ত্রের পরীক্ষা করাতে হাসপাতালে আসেন সৌরভ। শেষ পরীক্ষার রিপোর্টের সঙ্গে কোনও পার্থক্য নেই।

৭ জানুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন সৌরভ। ২০ দিনের মধ্যেই ফের ভর্তি হতে হল তাকে। গ্রিন করিডোর তৈরি করে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালের ভেতরে ঢোকেন সৌরভ।

হাসপাতাল কর্তৃপক্ষ থেকে স্থিতিশীল জানানো হলেও বুধবার রাতে হাসপাতালেই থাকতে হবে তাকে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা