খেলা

নিউজিল্যান্ড সফরে সাকিবকে পাবে না বাংলাদেশ!

ক্রীড়া ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে রাজার বেশেই ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় স্বস্তি নেমে এসেছে টাইগার সমর্থকদের মনে। তবে সামনে আরেকটি অস্বস্তির খবর। আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে সম্ভবত থাকছেন না সাকিব।

কদিন আগেই তৃতীয় সন্তানের আগমনী বার্তা দিয়েছেন সাকিব। ওই সময়টায় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে হবে তাকে। তাই আগেভাগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মৌখিকভাবে বিষয়টি জানিয়ে রেখেছেন সাকিব। দেশের একটি ইংরেজি দৈনিকের কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

১৩ মার্চ থেকে নিউজিল্যান্ড সফর শুরু হওয়ার কথা বাংলাদেশের। যে সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। কোয়ারেন্টাইন এবং আনুসাঙ্গিক বিষয়গুলোর কথা মাথায় রেখে ২২ ফেব্রুয়ারিই দল পাঠিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির।

এখনও আনুষ্ঠানিকভাবে ছুটির দরখাস্ত করেননি সাকিব। এই সফরে সাকিবকে পাওয়া যাবে না, সেটি ধরেই দল সাজানোর পরিকল্পনা বিসিবির।আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরাম খান বলেন, ‘আমরা এখনও সাকিবের নিউজিল্যান্ড সফরে না যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাইনি। তবে তিনি যদি আবেদন করেন, আমরা নিশ্চিতভাবেই ব্যাপারটা বিবেচনা করব। তবে তার আগে তাকে পাওয়া যাবে না এটা তো বলে দেয়া যাচ্ছে না।’

প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই তৃতীয় সন্তানের বাবা হওয়ার খবরটি লোকসম্মুখে প্রকাশ করেন সাকিব। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে বিশ্বসেরা অলরাউন্ডার লিখেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব-শিশির। ২০১৫ সালে প্রথম এবং গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তান আসে তাদের ঘরে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা