খেলা

রোনালদোর গোলে চ্যাম্পিয়ন জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের প্রথম শিরোপা জিতল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ নাপোলিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তুরিনোর ক্লাবটি।

বুধবার (২০ জানুয়ারি) রাতে মাপেই স্টেডিয়ামে খেলা ম্যাচটিতে শুরুতে বিবর্ণ থাকলেও, দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে দেন জুভেন্টাসের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষদিকে অন্য গোলটি করেন আলভারো মোরাতা।

ম্যাচের প্রথমার্ধে হয়নি কোনো গোল। বল দখলে দুই ছিল সমানে সমান কিন্তু আক্রমণ বেশি করেছিল নাপোলিই। সে অর্থে তেমনভাবে নাপোলির রক্ষণে হানাই দিতে পারেনি জুভেন্টাস। অবশ্য আক্রমণ বেশি করলেও গোলের দেখা পায়নি নাপোলি।

দ্বিতীয়ার্ধে ফিরে দেখা মেলে প্রথম গোলের। ম্যাচের ৬৪ মিনিটের সময় কর্নার থেকে উড়ে আসা বল নাপোলির এক ডিফেন্ডারের গায়ে লেগে পড়ে রোনালদোর কাছে। খুব সহজেই জালের ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড।

এই গোল শোধের সহজ সুযোগ পেয়েছিল নাপোলি। ৭৮ মিনিটের মাথায় ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন ড্রিস মার্টেনস। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিকে গোল করতে ব্যর্থ হন লরেন্স ইনসিনিয়ে।

সহজ সুযোগ হাতছাড়া করার পর উল্টো ম্যাচের একদম শেষ দিকে গিয়ে আরেক গোল হজম করে নাপোলি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডান পায়ের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। জুভেন্টাস পায় ২-০ গোলের জয়।

গত বছরের জুনে ইতালিয়ান কাপের ফাইনালে এই নাপোলির কাছেই টাইব্রেকারে হেরে শিরোপা খুইয়েছিল জুভেন্টাস। তারা সেই হারের বদলা খুব সহজেই নিয়ে নিলো এবারের আসরে। ক্লাবের নতুন কোচ আন্দ্রে পিরলোর জুভেন্টাসের হয়ে এটিই প্রথম শিরোপা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা