খেলা

সাকিবের ফেরার ম্যাচে টাইগারদের দুর্দান্ত জয়

ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘ ৫৬৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে ফেরাটাকে স্মরণীয় করে রাখলেন সাকিব আল হাসান। বল হাতে মাত্র ৮ রানে ৪ উইকেটের পর ব্যাট হাতে ১৯ রানের ইনিংস খেলে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত করেছেন।

সেই সঙ্গে অধিনায়ক তামিম ইকবালের ৪৪ রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। পাওয়ার প্লের ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তোলে ৩৯ রান।

এরপর দলীয় ৪৭ রানে ১৪ রান করা লিটন দাসকে বোল্ড করে ফেরান আকিল হোসেইন। ওয়ান ডাউনে নামা ১ রান করা নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়েছেন এই ক্যারিবীয় স্পিনার। তিন শান্ত মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে জেসন মোহাম্মদের হাতে ক্যাচ দিয়েছেন।

তামিম জেসনের বলে ব্যক্তিগত ৪৪ রানে স্টাম্পিং হয়ে আউট হয়ে ফেরেন। এই রান করতে তামিম খেলেছেন ৬৯ বল। ১৯ রান করা সাকিবকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নিয়েছেন এই ক্যারিবীয় স্পিনার। এরপর মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ মিলে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

এর আগে এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। বল হাতে নেমে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছে বাংলাদেশের বোলাররা।

ইনিংসের শুরুতেই প্রতিপক্ষ শিবিরে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে শুভসূচনা এনে দেন মুস্তাফিজুর রহমান। সুনীল অ্যামব্রিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন এই পেসার।

খানিক পর গালিতে লিটন দাসের অসাধারণ এক ক্যাচে ফিরে যান জশুয়া ডি সিলভা। ১২ রান করা ম্যাকার্থিকে বোল্ড করেন সাকিব। ১৭ রান করা ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মোহাম্মদ ফিরে যান এই অলরাউন্ডারের ওভারেই।

এছাড়া বোনারকেও ০ রানে ফেরান এই অলরাউন্ডার। এরপর বোলিংয়ে এসে জোড়া উইকেট নিয়ে অভিষেকেই হ্যাটট্রিকের আশা জাগান হাসান মাহমুদ। তবে তিন উইকেট নিয়েই অভিষেকে আলো ছড়ান তিনি। শেষ ব্যাটসম্যানকে বিদায় করে সাকিব তুলে নেন চতুর্থ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ১২২/১০ (ওভার ৩২.২) (কাইল মায়ার্স ৪০, রভম্যান পাওয়েল ২৮, জেসন মোহাম্মদ ১৭, সাকিব ৪/৮, হাসান মাহমুদ ৩/২৮. মুস্তাফিজুর রহমান ২/২০)

বাংলাদেশ: ১২৫/৪ (৩৩.৫ ওভার) (তামিম ৪৪, লিটন ১৪, সাকিব ১৯, মুশফিক ১৯*, মাহমুদউল্লাহ ৯*; আকিল ৩/২৬)।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা