খেলা

অর্ধশতকের আগে ফিরলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১২৩ রানের লক্ষ্যে নেমেছে বাংলাদেশ। ১৫ ওভারে ১ উইকেটে তাদের সংগ্রহ ৫২ রান।

সহজ লক্ষ্যে তামিম ইকবাল ও লিটন দাস ভালো শুরু এনে দেন। কিন্তু তারা ৫০ রান তোলার আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে উদ্বোধনী জুটি। দলীয় ৪৭ রানে আকিল হোসেনের কাছে বোল্ড হন লিটন। ৩৮ বলে দুই চারে ১৪ রান করেন তিনি। তামিম অপরাজিত আছেন ২৪ রানে, দুই নম্বরে ব্যাট করতে নেমেছেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে সাকিব আল হাসানের ঘূর্ণি এবং মাহমুদ হাসানের গতির সামনে জেসন মোহাম্মদের দল গুটিয়ে যায় ১২২ রানে।

৫৬৪ দিনের লম্বা বিরতির পর ওয়ানডেতে মাঠে নেমেই বল হাতে আলো ছড়িয়েছেন সাকিব। ৮ রানে নিয়েছেন ৪ উইকেট। সাজঘরে ফিরিয়েছেন আন্দ্রে ম্যাকার্থি, জেসন মোহাম্মদ এবং নিকমোরা বোনার এবং আকিল হোসেনকে।

ইনিংসের শুরুতেই প্রতিপক্ষ শিবিরে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে শুভসূচনা এনে দেন মুস্তাফিজুর রহমান। সুনীল অ্যামব্রিসকে লেগ বিফরের ফাঁদে ফেলে বিদায় করেন এই পেসার। খানিক পর গালিতে লিটন দাসের অসাধারণ এক ক্যাচে ফিরে যান জশুয়া ডি সিলভা।

১২ রান করা ম্যাকার্থিকে বোল্ড করেন সাকিব। ১৭ রান করা ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মোহাম্মদ ফিরে যান এই অলরাউন্ডারের ওভারেই। এছাড়া বোনারকেও ০ রানে ফেরান এই অলরাউন্ডার। এরপর বোলিংয়ে এসে জোড়া উইকেট নিয়ে অভিষেকেই হ্যাটট্রিকের আশা জাগান হাসান মাহমুদ। তবে তিন উইকেট নিয়েই অভিষেকে আলো ছড়ান তিনি। শেষ ব্যাটসম্যানকে বিদায় করে সাকিব তুলে নেন চতুর্থ উইকেট।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : সুনীল অ্যামব্রিস, জসুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, জ্যাসন মোহাম্মদ, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, জাহমার হ্যামিলটন, রেমন্ড রেইফার, আলজারি জোসেফ ও চিমার হোল্ডার।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা