খেলা

ফুটবলকে বিদায় জানিয়ে রুনি এখন স্থায়ী কোচ

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড, এভারটন আর মেজর লীগ সকারের ডিসি ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ক্যারিয়ার ওয়েন রুনির। অবশেষে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে পেশা হিসেবে বেছে নিলেন কোচিংকে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকাকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল ডার্বি কাউন্টি।

সাফল্যমণ্ডিত ফুটবলীয় ক্যারিয়ারের ইতি টানলেন ৩৫ বছর বয়সে। শুক্রবার আড়াই বছরের চুক্তিতে কোচ হিসেবে চ্যাম্পিন্সশিপের ক্লাব ডার্বি কাউন্টির দায়িত্ব নেন রুনি। এক বছর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেড থেকে খেলোয়াড়-কোচ হিসেবে ডার্বিতে যোগ দেন রুনি। ক্লাবটির হয়ে তিনি খেলেছেন ৩৫ ম্যাচ।

গত নভেম্বরে ফিলিপ কোকু বরখাস্ত হওয়ার পর থেকে ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রুনি। এসময়ে ৯ ম্যাচের তিনটিতে জেতে ডার্বি, চারটি ড্র।

রুনি বলেছেন, 'ইংল্যান্ড থেকে ফেরার পরে মনে হয়েছিল, ডার্বি কাউন্টির সত্যিই ভালো কিছু করার ক্ষমতা আছে। তাই অন্য আরও প্রস্তাব থাকলেও খুব সহজেই ওদেরকে বেছে নিয়েছি।'

খেলোয়াড়ি জীবন শুরু করেন এভারটনের হয়ে। পেশাদার ক্যারিয়ার শুরু করা রুনি প্রথম গোলটি করেন ১৬ বছর বয়সে, আর্সেনালের বিপক্ষে। এরপর একের পর এক গোল করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ইউনাইটেডের হয়ে ক্লাব রেকর্ড ২৫৩ গোল করেছিলেন রুনি। দেশের হয়ে তার গোল সর্বোচ্চ ৫৩টি। দুই জায়গাতেই ভেঙেছিলেন স্যার ববি চার্লটনের রেকর্ড। আউটফিল্ড খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ (১২০) ম্যাচ খেলা ফুটবলারও তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা