খেলা

শীর্ষ চারে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : ব্রাইটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ চারে ফিরেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করা সিটি ১৪ মিনিটে এগিয়ে যেতে পারত। কিন্তু কেভিন ডে ব্রুইনের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন ব্রাইটনের গোলরক্ষক। বিরতির আগে এগিয়ে যায় সিটিজেনরা। ৪৪ মিনিটে গোল করেন ফিল ফোডেন।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডি-বক্সে ডি ব্রুইনকে ব্রাইটনের গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিকে হতাশ করেন স্টার্লিং। পেনাল্টি মিস করায় লিড দ্বিগুণ হয়নি। তাতে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় ম্যানসিটি। এই জয়ে ১৬ ম্যাচে নয় জয়ে ৩২ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে সিটিজেনরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা