খেলা

ভয়াবহ দুর্ঘটনা : গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও অক্ষত মালিক

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন শোয়েব মালিক। তবে দুর্ঘটনায় তাকে বহনকৃত গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও পাকিস্তান অলরাউন্ডার অক্ষত আছেন।

পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ পিএসএলের প্লেয়ার্স ড্রাফট রোববার (১০ জানুয়ারি)। সেই ড্রাফট শেষ করে বাড়ি ফিরছিলেন শোয়েব মালিক। ফেরার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তার গাড়ি দুমড়ে মুচড়ে যায়। তবে তার ভক্ত ও অনুরাগীদের জন্য স্বস্তির খবর, অল্পের জন্য বেঁচে গেছেন এই সাবেক পাকিস্তানি অধিনায়ক।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লাহোরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মালিকের স্পোর্টস কারের। ন্যাশনাল হাই পারফরম্যান্সে সেন্টারের পাশে অবস্থিত একটি রেস্তোরাঁর কাছে ট্রাকটি স্থির অবস্থায় ছিল। মালিকের গাড়ি সজোরে ধাক্কা দেয় সেই দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনের অংশে। ট্রাকটি স্থির থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান মালিক। তবে তাকে বহনকারী গাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

গাড়িটি চালাচ্ছিলেন মালিক নিজেই। অবাক করা ব্যাপার হলো, গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ড্রাইভারের সিটের দিকটার তেমন ক্ষতি হয়নি। ফলে অক্ষতই আছেন মালিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, মালিকের সঙ্গে ছিলেন তার জাতীয় দলের সতীর্থ ওয়াহাব রিয়াজ। দুর্ঘটনার পর অক্ষত আছেন এই পাকিস্তানি বাঁহাতি ফাস্ট বোলারও।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা