খেলা

যে কারণে বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সকাল সাড়ে ১১টায়

ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। তিন ওয়ানডেই হবে দিবারাত্রির, যা সচরাচর শুরু হয় দুপুরের দিকে। কিন্তু এই ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ১১টায়।

উইন্ডিজ সিরিজে ওয়ানডে ম্যাচের শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। কেন? সেই ব্যাখা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। রোববার (১০ জানুয়ারি) সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'অনেকগুলো বিষয় এখানে বিবেচনা করা হয়েছে। ব্রডকাস্ট টিম ম্যানেজমেন্ট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সবার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সে ক্ষেত্রে ম্যাচ সূচিটা সেভাবেই করা হয়েছে।'

সিইওর ব্যাখায় আসল কারণ উহ্য থেকেছে। মূলত শিশিরের কথা মাথায় রেখে ম্যাচ এগিয়ে আনা হয়েছে। ম্যাচের দ্বিতীয় ভাগে শিশিরের কারণে বল গ্রিপ করতে অসুবিধা হয় বোলারদের৷ তাতে বাড়তি সুবিধা পান ব্যাটসম্যানরা। আবার বারবার বল মুছে বোলিং করতে হয় বলে প্রচুর সময়ে নষ্ট হয়। তাতে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ করা যায় না। ওয়ানডে ম্যাচের উত্তেজনা ও রোমাঞ্চ ঠিক রাখতে ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা