খেলা

দেশের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

ক্রীড়া প্রতিবেদক : আরও একবার ট্র্যাকের রাজা হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন আর রাণীর মুকুট মাথায় তুললেন শিরিন আক্তার। জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে ১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ইসমাইল আর নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন শিরিন।

শুক্রবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া ৪৪তম ন্যাশনাল অ্যাথলেটিকসে পুরুষ এককে ১০.৫৫ সেকেন্ডে দৌড় শেষ করেছেন ইসমাইল। নারী এককে শিরিনের সময় লেগেছে ১১.৮০ সেকেন্ড।

শুক্রবার প্রতিযোগিতা শুরু হলেও শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

পরে রোববার বিকেলে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

জাতীয় চ্যাম্পিয়নশিপে ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, বিজেএমসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫০ জন (পুরুষ ও মহিলা) অ্যাথলেট ও ১৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন।

তিন দিনব্যাপি এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৩৬ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২ ও মহিলাদের ১৪টি ইভেন্ট।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা