খেলা

সাকিবের ব্যর্থতার দিনে হারলো তামিমরা

ক্রীড়া প্রতিবেদক : উইন্ডিজ সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলনে বাংলাদেশ দল। তারই প্রেক্ষিতে দলে থাকা খেলোয়াড়রা তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশে বিভক্ত হয়ে দুটি অনুশীলন ম্যাচ খেলতে নেমেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ছিল প্রথম ম্যাচ। ৪০ ওভারের এই ম্যাচে সকালে টসে জিতে তামিম একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মাহমুদউল্লাহ একাদশ।

ব্যাটিং করতে নেমে প্রতিপক্ষের বোলারদের তোপে গোটা ৪০ ওভারও খেলতে পারেনি তামিম ইকবাল, লিটন দাসরা। ৩৭ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬১ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন আফিফ হোসেন।

মাহমুদউল্লাহ একাদশের হয়ে ৪টি উইকেট নেন হাসান মাহমুদ, ২টি করে নেন আলা আমীন ও শরিফুল ইসলাম। ১টি উইকেট নেন মিরাজ।

বল হাতে ব্যর্থ ছিলেন দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অপেক্ষায় থাকা সাকিব আল হাসান। ৬ ওভারে ৩১ রান দিয়ে নিতে পারেননি কোনো উইকেট।

জবাবে ব্যাট করতে নেমেও হতাশা কাটেনি সাকিবের। ওপেনার ইয়াসির আলীর ৩ রান করে ফেরার পর ব্যাট করতে এসে সাকিব আল হাসান রান আউট হয়ে ফেরেন ৯ রানে। আরেক ওপেনার নাঈম শেখ করেন ৫২ বলে ৪৩ রান।

এদিন মুশফিকুর রহিম ২৮ রানে ফিরলেও দলকে একাই টেনে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তার অপরাজিত ৫১ (৬৪) রানে ভর করে ৩ ওভার ১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয়।

তামিম একাদশের হয়ে ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও মেহেদী হাসান।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা