খেলা

টাইগারদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এ কেমন দল

ক্রীড়া ডেস্ক : মূল দলের খেলোয়াড় ছাড়াই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। করোনাভাইরাসের উদ্বেগের কারণে দলের সিনিয়র ১০ জন খেলোয়াড় ছাড়াই আসন্ন এ সফর থেকে সরে দাঁড়ালেন। তাদের মধ্যে আছেন টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, সীমিত ওভারের অধিনায়ক কিয়েরন পোলার্ড ও টেস্ট সহঅধিনায়ক রোস্টন চেজ।

এছাড়া ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, শেল্ডন কোট্রেল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান ও শিমরন হেটমায়ার করোনায় উদ্বেগ কিংবা ব্যক্তিগত আশঙ্কা থেকে এই সফরে নাম লেখেননি বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউই)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডের দল ঘোষণা করেছে তারা।

ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন ও উইকেটকিপার-ব্যাটসম্যান শেন ডউরিচ। হোল্ডারের অনুপস্থিতিতে ওপেনিং ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট টেস্ট দলের নেতৃত্ব দেবেন। ২০১৮ সালের বাংলাদেশ সফরেও তার নেতৃত্বে টেস্ট খেলেছিল ক্যারিবিয়ানরা। ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছেন সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলা জেসন মোহাম্মদ।

বোর্ডের কোভিড পলিসি অনুযায়ী, নিরাপত্তার খাতিরে যে কোনও খেলোয়াড় বিদেশ সফর না-ও করতে পারে। তাতে করে ভবিষ্যতে দলে জায়গা পেতে কোনও সমস্যার মুখে পড়বে না। এ বছর একই কারণে ইংল্যান্ড সফর করেননি ব্রাভো ও হেটমায়ার।

প্রথম সারির খেলোয়াড়দের অনুপস্থিতিতে দলে নতুন মুখ কাভেম হজ, কাইল মায়ার্স ও শেন মোজলে। রিজার্ভ ব্যাটসম্যান হিসেবে যুক্তরাজ্য ও নিউ জিল্যান্ড সফরে ছিলেন ২৬ বছর বয়সী মোজলে। সম্প্রতি নেলসনে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে ম্যাচ খেলেন তিনি। নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ১১০ ও ৫৪ রান করেছিলেন।

মোজলের বার্বাডোজ সতীর্থ মায়ার্স নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি দিয়ে অভিষিক্ত হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে। দেশের প্রথম শ্রেণির প্রতিযোগিতায় গত মৌসুমের শীর্ষ ব্যাটসম্যান এবার টেস্ট দলেও ডাক পেলেন। ১৫ ইনিংসে ৫০.৩০ গড়ে করেছিলেন ৬৫৪ রান। জোমেল ওয়ারিকান ও বীরাস্যামি পার্মলের পর তৃতীয় স্পিনার হিসেবে দলে আছেন হজ।

বাবার মৃত্যুতে ওয়েলিংটন টেস্ট না খেলে দেশে ফেরা সিনিয়র ফাস্ট বোলার কেমার রোচ আবার লাল বলের পেস আক্রমণে ফিরেছেন। তার সঙ্গী শ্যানন গ্যাব্রিয়েল। নিউ জিল্যান্ডে দারুণ পারফরম্যান্স করলেও টেস্টে জায়গা হারানো শেমার হোল্ডার আছেন ওয়ানডে দলে।

আগামী ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। ২০ জানুয়ারি মিরপুরে হবে প্রথম ওয়ানডে। ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচটি খেলে তারা যাবে চট্টগ্রামে। ২৫ জানুয়ারি শেষ ওয়ানডে ৩ ফেব্রুয়ারি প্রথম টেস্ট হবে সেখানে। ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল।

টেস্ট দল : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহঅধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়নে মোজলে, বীরাস্যামি পার্মল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকান।

ওয়ানডে দল : জ্যাসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আম্ব্রিস (সহঅধিনায়ক), এনক্রুমাহ বোনার, জোশুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকক্যার্থি, কেওর্ন ওটলে, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা