খেলা

রাশফোর্ডের গোলে উলভসকে হারাল ম্যানচেস্টার

স্পোর্টস ডেস্ক : শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড কখনোই হার মানে না। তার প্রমাণ আরও একবার ওল্ড ট্রাফোর্ডে মিলল উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সের বিপক্ষের ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত গোলে নাটকীয় এক জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসছে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ৯ ম্যাচ ধরে অপরাজিত রেড ডেভিলসরা। শেষবার আর্সেনালের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল সেই নভেম্বরে। এরপর ম্যানচেস্টার সিটি ও লেস্টারের বিপক্ষে ড্র করলেও এভারটনসহ বাকিদের বিপক্ষে জয়ে দুর্দান্ত ফর্মে ছিল রেড ডেভিলসরা।

মঙ্গলবা ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় উলভারহ্যাম্পটন। ১৩ মিনিটে রুবেন নেভেসের শট ফিরিয়ে দেন ডি গিয়া। এরপর ২৩ মিনিটের মাথায় মোতিনহোর সেট পিস থেকে পাওয়া বল জালে জড়াতে ব্যর্থ হয় সফরকারিরা। এর আগে সুযোগ পায় ইউনাইটেড। কিন্তু ব্রুনো ফার্নান্দেসের ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে ঠিকমতো হেড করতে পারেননি কাভানি।

এভাবেই আক্রমণ পালটা আক্রমণের মধ্যব দিয়ে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। এরপর দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোলে জন্য মরিয়া ওলে গানার সোলশায়ারের দল। অবশেষে ৭০তম মিনিটে কাভানি বল জালে জড়ান কিন্তু অফসাইডের কবলে পড়ে তা বাতিলও হয়ে যায়। এর ঠিক মিনিট চারেক পর ডি বক্সের বাইরে থেকে পল পগবার জোরালো শট রুখে দেন উলভস গোলরক্ষক। আর তাতেই জয়ের সম্ভবনা ক্ষীণ হয়ে আসছিল স্বাগতিকদের।

কিন্তু তখনও শেষ বাঁশি দেননি রেফারি। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত পাঁচ মিনিটের নাটক বাকি রয়েছে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন রাশফোর্ড। নিজেদের অর্ধ থেকে ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো বল পেয়ে যান ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড। ডি বক্সে জায়গা বানিয়ে তার নেওয়া শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। আর তাতেই ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় রেড ডেভিলসদের।

নাটকীয় এই জয়ে ইপিএলের পয়েন্ট টেবিলে ১৫ ম্যাচে ৯টি জয় ও ৩টি ড্র আর ৩টি হারে ৩০ পয়েন্ট নিয়ে লিগ লিডার লিভারপুলের পরেই ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান। এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে উলভারহ্যাম্পটন। এদিকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে ১-০ গোলে জেতা আর্সেনাল ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা