খেলা

দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন নারী ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সেই যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী বিশ্বকাপে সর্বশেষ খেলেছিল বাংলাদেশ দলের নারী ক্রিকেটাররা, এরপর আর মাঠেই নামা হয়নি তাদের। করোনার কারণে একের পর এক সিরিজ আর টুর্নামেন্ট স্থগিত হয়েছে, আর ঘরে বসে থাকতে হয়েছে সালমা-জাহানারাদের।

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে নারী দলের ক্রিকেটারদের। বিসিবির পক্ষ থেকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ডাকা হয়েছে নারী ক্রিকেটারদের জন্য। ৩ জানুয়ারি থেকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২৯ নারী ক্রিকেটারকে নিয়ে এক মাসের ট্রেনিং ক্যাম্প।

মার্চের ২ তারিখ সর্বশেষ কোনো ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়া বিশ্বকাপে সর্বশেষ সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল সালমার দল। এরপরই তো শুরু হয় করোনা মহামারি। মাঝে সালমা এবং জাহানার কিছুদিন অনুশীলন করেছিল নারী আইপিএলে খেলার জন্য। এবারের নারী আইপিএলে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছিলেন সালমা এবং জাহানারা। এছাড়া আর কোনো নারী ক্রিকেটারই মাঠে নামার সুযোগ পাননি।

৩ জানুয়ারি থেকে শুরু হবে নারী ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। এর আগে ২ জানুয়ারি ঢাকায় হবে ঘোষিত ২৯ সদস্যের রিপোর্টিং এবং করোনা টেস্ট। একইদিন সিলেটেও (যারা ওখানে থাকবে) নারী ক্রিকেটারদের সবার করোনা টেস্ট করা হবে। ৩ জানুয়ারি ঢাকা থেকে সিলেট যাবেন ক্রিকেটাররা। একই দিন সেখানে হোটেলে চেকইন। ৪ তারিখ থেকে শুরু হবে মূল অনুশীলন।

৩২ ফেব্রুয়ার পর্যন্ত চলবে এই অনুশীলন। এর মধ্যে আবার পাঁচটি একদিনের প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে নারী ক্রিকেটাররা। ৩ ফেব্রুয়ারি একসঙ্গে ঢাকায় ফিরে আসবেন তারা। ক্যাম্প উপলক্ষে আজ ২৯ সদস্যের নারী ক্রিকেট দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স সিলেটে এই ট্রেনিং ক্যাম্প পরিচালনা করবেন।

২৯ সদস্যের নারী ক্রিকেট দল : সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক পিঙ্কি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রাবেয়া, পুজা চক্রবর্তি, মুমতাহেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইশমা তানজিম, রুবিয়া হায়দার ঝিলিক, একা মল্লিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা