খেলা

বিজেপি’র হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে সৌরভ গাঙ্গুলি!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বর্তমানে ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান। এর মধ্যে আবার বেশ কিছুদিন ধরে নতুন গুঞ্জন রটেছে, বিজেপিতে যোগ দিয়ে এবার রাজনীতির মাঠেও নামতে যাচ্ছেন তিনি। এমনকি জল্পনা এমন পর্যায়ে পৌঁছেছে যে অনুমান করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে লড়াইয়ে বিজেপি থেকে টিকিট পেতে যাচ্ছেন তিনি!

সৌরভ এ ব্যাপারে মুখ না খুললেও, তার সাম্প্রতিক কর্মকাণ্ড অনেকটা সেদিকেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে কলকাতার রাজনৈতিক মহল। গত রোববার বিকেলে কলকাতার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌরভ। অনেকের মতে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো নেতাকেই মুখ্যমন্ত্রী পদের যোগ্য দাবিদার বলে নজরে পড়ছে না, তাই সৌরভের এই রাজভবন যাওয়া রীতিমত আলোড়ন ফেলেছে। এছাড়া পরদিনই অর্থাৎ সোমবার দিল্লির একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌরভ একই মঞ্চে দাঁড়ানোয় জল্পনা আরো বেড়েছে।

এদিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে সৌরভের বিজেপিতে যোগদানের জল্পনা আরও উসকে দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সরাসরি না বলে কিছুটা ঘুরিয়ে-পেঁচিয়ে তিনি জানিয়েছেন, ‘ভালো' লোকদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সৌরভের বিষয়ে দিলীপের মন্তব্য, ‘তার মতো সফল ব্যক্তিদের রাজনীতিতে আসা উচিত।’ বিজেপি নেতার এই মন্তব্যই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে কলকাতার রাজনৈতিক মহল।

তবে বিজেপি নেতা সায়ন্তন বসুর মতে, এত তাড়াতাড়ি এ নিয়ে কিছু বলার সময় আসেনি। তাঁর বক্তব্য, ‘এমন কিছু হবে বলে আমার জানা নেই। জল্পনাতে আমরা ইন্ধন দিচ্ছি না। যারা দিচ্ছেন, নিজেদের দায়িত্বে দিচ্ছেন। সৌরভ বিজেপিতে স্বাগত, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দলের পার্লামেন্টারি বোর্ড নেয়, বা দলের সভাপতি নেন। তবে সৌরভের মতো মানুষ যদি বিজেপিতে আসেন, তা হলে দল লাভবানই হবে। তাতে বাংলারও লাভ হবে।’

ফলে অনেকেই মনে করছেন, সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা এখন সময়ের সময়ের ব্যাপার মাত্র।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা