খেলা

পাকিস্তানকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য প্রয়োজন ৩৭৩ রান। হাতে সময় প্রায় দেড় দিন। এমন লক্ষ্যে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিন পাকিস্তান দুই ওপেনারকে হারায় শূন্য রানেই। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় মিসবাউল হকের দল। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। ড্র-য়ের খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে মলিন মুখে। হারতে হয়েছে ১০১ রানে।

মাউন্টমাঙ্গানুইয়ে প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়ে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠে নিউজিল্যান্ড। এর আগে কখনও দলটি টেস্ট ক্রিকেটের এক নাম্বার দল হতে পারেনি।

সেঞ্চুরি করেও পাকিস্তানকে জয় এনে দিতে পারলেন না ফাওয়াদ আলম। ৩৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে পঞ্চম বা শেষদিনে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ২৭১ রানে। এর আগে প্রথম ইনিংসে ২৩৯ রান করেছিল সফরকারীরা। অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ৪৩১ রান। ৫ উইকেটে ১৮০ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ব্ল্যাক ক্যাপরা।

বুধবার (৩০ ডিসেম্বর) মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে ৩ উইকেটে ৭১ রান নিয়ে পঞ্চমদিন শুরু করে পাকিস্তান। ব্যাটিংয়ে থাকা আজহার আলী ও ফাওয়াদ আলম শুরু থেকে মাটি কামড়ানো ব্যাটিংয়ে চেষ্টা করেছিলেন দলকে ড্র এনে দিতে।

সেই লক্ষ্যে তারা এগিয়েও যাচ্ছিলেন। কিন্তু ১২০ বলে ৩৮ রান করে ট্রেন্ট বোল্টের বলে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের গ্লাভসে বন্দী হয়ে সাজঘরে ফেরেন আজহার। এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে বড় জুটি গড়েন ফাওয়াদ। দু’জনে গড়েন ১৬৫ রানের জুটি। ১১ বছর পর টেস্ট ক্যারিযারের দ্বিতীয় সেঞ্চুরি উদযাপন করেন ফাওয়াদ। ২০০৯ সালের পর চলতি বছরই পাকিস্তানের টেস্ট দলে ফিরেন তিনি।

তবে কাইল জেমিসন ব্র্যাক থ্রু এনে দেন কিউইদের। দলীয় ২৪০ রানে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। পাকিস্তানের অধিনায়ক-উইকেটরক্ষকের ১৯১ বলে ৬০ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চারে। প্রথম ইনিংসেও ফিফটি পেয়েছিলেন তিনি।

এরপর স্কোরবোর্ডে আর মাত্র ২ রান যোগ হতেই বড় ধাক্কা খায় পাকিস্তান। ঢাল হয়ে থাকা ফাওয়াদকে ফেরান নেইল ওয়াগনার। তার ২৬৯ বলে ধৈর্যশীল ১০২ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪ চারে। এরপর ফাহিম আশরাফ (১৯) দাঁড়ানোর চেষ্টা করলেও দ্রুত ফেরত যান ইয়াসির শাহ (০) ও মোহাম্মদ আব্বাস (১)। শেষ উইকেট হিসেবে নাসিম শাহকে (১) মিচেল স্যান্টনার আউট করলে শ্বাসরুদ্ধকর জয়ের উল্লাসে মেতে ওঠে নিউজিল্যান্ড। ৩১ রান নিতে শেষ ৬ উইকেট হারায় পাকিস্তান। ব্যক্তিগত ৮ রানে অপরাজিত ছিলেন শাহীন আফ্রিদি।

ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান উইলিয়ামসন। দু’দলের দুই টেস্ট সিরিজে শেষ ম্যাচটি শুরু হবে ০৩ জানুয়ারি, ক্রাইস্টচার্চে। এটিই ছিল বছরের শেষ টেস্ট।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা