খেলা

শ্বশুর অসুস্থ : ফাইনাল না খেলে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলতে সাকিব দেশে ফিরলেও স্ত্রী উম্মে আহমেদ শিশির তার দুই সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রেই রয়ে গেছেন। এখন শ্বশুরের অসুস্থতাজনিত কারণে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন সাকিব। তাই গতকাল রাতেই হোটেল ছেড়েছেন তিনি।

এ খবর নিশ্চিত করেছেন জেমকন খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, 'আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল (সোমবার) রাতে সাকিবকে হোটেল ছেড়ে চলে যেতে হয়েছে।'

নাফিস আরও যোগ করেন, 'সাকিবের শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ এবং কালকে সাকিব এটা জানতে পেরেছে তিনি এখন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। যেহেতু পরিবার সবসময় সবার আগে এবং জেমকন খুলনা সবসময় এটাকে এগিয়ে রাখে। তাই আমাদের (জেমকন খুলনা) দিক থেকে কোনো সমস্যা ছিল। সাকিব কালকে রাত্রে হোটেল ছেড়েছে। আজকে ওর ফ্লাইট। আমাদের সবার দোয়া থাকবে সাকিব ও তার পরিবারের জন্য।'

যেহেতু শুক্রবার ফাইনাল ম্যাচ এবং আজ রাতে সাকিব যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। তাই তার পক্ষে এ টুর্নামেন্টে আর খেলা সম্ভব নয় বলাই যায়। ফলে ফাইনাল ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে খুলনাকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা