খেলা

সতীর্থকে দুইবার মারতে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে মেজাজ হারিয়ে দুইবার সতীর্থ নাসুম আহমেদকে মারতে উদ্যত হলেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তার এমন আচরণ ভালোভাবে নেননি ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা।

সোমবার (১৪ডিসেম্বর) মিরপুর শেরেবাংলায় ঢাকা-বরিশাল ম্যাচে বরিশালের ইনিংসের ১৩তম ওভারে একবার এবং ১৭তম ওভারে আরও একবার নাসুম আহমেদকে মারতে উদ্যত হন মুশফিক। এক ম্যাচে পরপর দুইবার একই ক্রিকেটারের ওপর মেজাজ হারালেন মুশফিক। দুইবার বল নিয়ে নাসুম আহমেদের দিকে তেড়ে যান তিনি।

১৩তম ওভারে বল করতে আসা নাসুম বরিশালের ব্যাটসম্যান আফিফের রোষানলে পড়েন। তার করা ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান আফিফ। পরের বলে মিড উইকেটে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে গেলে রান আটকাতে দৌড়ান নাসুম ও উইকেটকিপার মুশফিক। একসঙ্গে দুজন জড়ো হওয়ায় ব্যাটসম্যানদের রান আউটের সুযোগ তৈরি করা যায়নি। মুশফিক তখন বল ধরে নাসুমের দিকেই থ্রো করতে উদ্যত হন।

এরপর ১৭তম ওভারে আবারও তেড়ে যান মুশফিক। তখন খেলায় অনেকটা নিয়ন্ত্রণ ঢাকার। শফিকুলের বলে ফিফটি করা আফিফের ক্যাচ যায় উইকেটের পেছনে। সেই ক্যাচ তালুবন্দি করেন মুশফিক। শর্ট ফাইন লেগে থাকা ফিল্ডার নাসুমও চলে আসেন ক্যাচ ধরতে।

মুশফিক-নাসুমের মধ্যে ধাক্কা প্রায় লেগেই যাচ্ছিল। তখন মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মুশফিকের। বল হাতে থাকা অবস্থায় নাসুমকে প্রায় ঘুষি মারতে উদ্যত হতে দেখা যায় ঢাকার অধিনায়ককে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা