খেলা

কোয়ালিফায়ারে দৌড়ে বরিশালকে ১৫১ রানের টার্গেট দিল ঢাকা

ক্রীড়া প্রতিবেদক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফ পর্বের একমাত্র এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে ১৫১ রানের টার্গেট দিয়েছে বেক্সিমকো ঢাকা। আগে ব্যাট করতে নেমে ইয়াসির আলী রাব্বির অর্ধ-শতকে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে মুশফিকুর রহিমের দল।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের একমাত্র এলিমিনেটর ম্যাচটি।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই গত ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম শেখের (৫) উইকেট হারায় ঢাকা। এরপর আল আমিন রানের খাতা খোলার আগে বিদায় নেন। সাব্বির রহমান ৮ রানে আউট হলে ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ঢাকা।

চতুর্থ উইকেট জুটিতে মুশফিক ও ইয়াসির আলী রাব্বি এই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। ৫০ রানের জুটি গড়ে বিপর্যয় কিছুটা দূর করেন তারা। তবে রান তোলার গতি ছিল ধীর। মুশফিক ৩০ বলে ৪৩ রান করে আউট হন।

আকবর আলী ৯ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন। তবে একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন ইয়াসির আলী। ৩৯ বলে অর্ধশতক তুলে নেন তিনি। ইয়াসির ৪৩ বলে ৫৪ রান করে আউট হন।

বরিশালের মেহেদি হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি ২টি এবং তাসকিন আহমেদ ও সোহরাওয়ার্দি শুভ ১টি করে উইকেট নেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা