খেলা

স্ট্রাইক রেটে রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে মাহমুদুল্লাহ রিয়াদের জেমকন খুলনা। ফাইনালে উঠার লড়াইয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন খুলনার মাশরাফি বিন মুর্তজা। ম্যাচে ৩৫ রানে ৫ উইকেট নেন মাশরাফি। এদিকে চট্টগ্রামের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ! তিনি করেছেন ৯ বলে ৩০ রান।

সোমবার ২১১ রানের টার্গেটে খেলতে নেমে মাশরাফির আগুন ঝরা বোলিংয়ে দুই বল হাতে রেখেই ১৬৩ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।

চট্টগ্রামের বোলারদের বেধড়ক পিটিয়ে ৮ বলেই ৩০ রান করার পর নবম বলে আউট হয়েছেন মাহমুদুল্লাহ। তার ইনিংসে ছিল ২ চার এবং ৩ ছক্কা। প্রথম বলে সুইপ করে ১ রান নেন মাহমুদুল্লাহ। এরপর শরীফুলের করা ১৬তম ওভারের প্রথম তিন বলেই হাঁকান ছক্কা। প্রথম দু'টি স্কয়ার লেগ দিয়ে, শেষেরটি লং অন দিয়ে। ইনিংসে ছক্কা এই তিনটিই। ৯ বলে ৩০ রান, প্রথম কোয়ালিফায়ারে খুলনা অধিনায়কের স্ট্রাইক রেট ৩৩৩.৩৩। যা বাংলাদেশের সর্বোচ্চ।

এর আগে এই রেকর্ড ছিল শুভাগত হোমের। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৮ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন শুভাগত। ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডারের স্ট্রাইক রেট ছিল ৩২২.২২। এই রেকর্ডে শুধু ২৫ বা এর বেশি রানের ইনিংসগুলোই বিবেচনা করা হয়। তবে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টির সর্বোচ্চ স্ট্রাইক রেট ৩৩৫.৭১। ২০১৭ সালে ২৫ নভেম্বর চট্টগ্রামে রাজশাহী কিংসের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৪ বলে অপরাজিত ৪৭* করে এই রেকর্ড গড়েন ক্যারিবিয়ান তারকা ড্যারেন স্যামি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা